ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম বিরোধী দিবস পালিত
ঠাকুরগাঁও প্রতিনিধি : ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার সংস্থা "অধিকার"-এর ঠাকুরগাঁও জেলা নেটওয়ার্কের আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে একটি র্যালি বের করা হয়, যা কোর্ট চত্বর ঘুরে পুনরায় চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে ঘন্টাব্যাপী এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ। অতীতের কর্তৃত্ববাদী শাসনের সময় গুমকে রাষ্ট্রীয় দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বহু রাজনৈতিক নেতাকর্মী, ভিন্নমতাবলম্বী ও সাধারণ মানুষ এ অপরাধের শিকার হয়েছেন। তাদের মধ্যে অনেকে আজও নিখোঁজ, কেউ কেউ ফিরলেও রয়েছেন মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে জেলহাজতে কিংবা মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে কনডেমড সেলে। তাদের মধ্যে অনেকে আজও নিখোঁজ, কেউ কেউ ফিরলেও রয়েছেন মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে জেলহাজতে কিংবা মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে কনডেমড সেলে।
২০০৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ’ (আইসিপিপিইডি) গৃহীত হলেও দীর্ঘ সময় বাংলাদেশে তা বাস্তবায়িত হয়নি। তবে ২০২৪ সালের ২৯ আগস্ট, শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তবর্তীকালীন সরকার এই সনদটি অনুমোদন করে যা মানবাধিকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
এ সময় অধিকারের পক্ষ থেকে সরকারের কাছে সব গুমের ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, নিখোঁজদের অনুসন্ধানে জাতীয় কৌশল ও নীতিমালা প্রণয়ন, ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষায় আলাদা আইন প্রণয়ন, গুম ও বিচারবহির্ভূত হত্যার সাথে জড়িত র্যাব বিলুপ্ত সহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন “আমার দেশ”-এর জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, মানবাধিকার কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, “নয়া দিগন্ত”-এর প্রতিবেদক রাফিক সরকার প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও অধিকারের বক্তব্য তুলে ধরেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক নূর আফতাব রুপম।
(এফআর/এসপি/আগস্ট ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








