ফুলপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে বিদ্যালয়
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে নদীগর্ভে বিলীন হতে চলেছে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে মালিঝি নদীর তীরে দনারভিটা গ্রামে অবস্থিত। ১৯৮২ সালে স্থাপিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিকসহ ৩ জন শিক রয়েছেন। পার্শ্ববর্তী ৫টি গ্রামের শিশুদের শিক্ষা গ্রহণের একমাত্র ভরসা এ বিদ্যালয়টি নদীগর্ভে পুরোপুরি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সাম্প্রতিক ভারী বৃষ্টিতে নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে নদী ভাঙন বিদ্যালয় ভবন স্পর্শ করেছে। ভবনটি নদীতে ধসে পড়া শুধুমাত্র সময়ের ব্যাপার। কিছুণ পর পর নদীর পাড় বিশাল আকারে পানিতে ভেঙে পড়ছে। তাই ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে বিদ্যালয়ের শিক-শিার্থীরা।
তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক আঞ্জুমান আরা বেগম জানান, ইতঃপূর্বে এ বিদ্যালয়ে নিয়মিত প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত ছিল। নদী ভাঙনের ফলে বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে ১০৬ জনে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে নদীর ভাঙন ক্রমাগত বিদ্যালয়ের নিকটবর্তী হচ্ছে। তা সত্ত্বেও বিদ্যালয়টি রক্ষায় বা নদীর ভাঙনরোধে প্রশাসন বা কর্তৃপরে কোনো উদ্যোগ নেই। বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হলে এলাকার ৫ গ্রামের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে।
সিংহেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তালুকদার জানান, এলাকার গুরুত্বপূর্ণ এ বিদ্যালয়টি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ নেওয়াজ বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা জানান, তিনি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে কথা বলেছেন। তারা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
(এসআই/এসপি/আগস্ট ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








