নড়াইলে মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন, ২ শ্রমিককে জেল জরিমানা
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে জনসাধারণের চলাচলে দূর্ভোগ সৃষ্টি করার অভিযোগে দু'জন শ্রমিককে আটকের পর জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো : আবু রিয়াদ ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র'র নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত মধুমতী নদীর মাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু কাটা এবং সেই বালি অবৈধ যানবাহনে পরিবহন করে চলাচলের রাস্তায় দুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে দু'জন শ্রমিককে গ্রেফতার করে। এ সময় বালু পরিবহনের কাজে ব্যবহৃত অবৈধ দুটি ট্রলি (নাটা গাড়ি) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত দু'জন শ্রমিক হলেন- লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের প্রসন্নপাড়ার ইয়াকুব শেখের ছেলে রাব্বি শেখ (২৮) ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রোনগর গ্রামের আদম মোল্যার ছেলে বাবুল মোল্যা (২৭)।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মধুমতী নদী থেকে অবৈধ ভাবে বালু কাটার অভিযোগে গ্রেফতারকৃত দুজন শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১০ দিনের কারাবাসের রায় প্রদান করে থানায় সোপর্দ করা হয়। অভিযানের সময় লোহাগড়া থানার এসআই সাইফুল ইসলামসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বালু মহল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, ৭ এর খ এর( ক) এই ধারা মোতাবেক অভিযুক্তদের জেল জরিমানা করা হয়েছে এবং এধরণের বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতে দোষী সাব্যস্ত ওই দুজন শ্রমিককে বিকালে জেল-হাজতে পাঠানো হয়েছে।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








