কাপাসিয়ায় তারেক রহমানের প্রস্তাবিত কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত কৃষি কথা'র আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলার রানীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন মাঠে এ প্রদর্শনী হয়। রাজনৈতিক নেতা
নয়, সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও নয়, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলাকার সাধারণ কৃষক।
বাংলাদেশের প্রেক্ষাপটে যা হয়তো কেবল গল্প বা উপন্যাসেই শোনার মতো বিষয়। কিন্তু এবার সেটিই বাস্তবে ঘটলো গাজীপুর -৪, কাপাসিয়া আসনের মানুষের সামনে। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা ভিত্তিক প্রামাণ্যচিত্র কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে বসেন এলাকার কৃষকরা।
অনুষ্ঠানে একে একে বেশ কয়েকজন কৃষক তাঁদের বাস্তব অভিজ্ঞতা, জীবনের সংকট,
সম্ভাবনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। প্রামাণ্যচিত্রকে ঘিরে তারা জানান হৃদয়ছোঁয়া প্রতিক্রিয়া। প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে কৃষকের জীবনের কঠিন বাস্তবতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং রাষ্ট্রীয় অবহেলার ছবি। তুলে ধরা হয়েছে কৃষক শুধু ফসল ফলানোর মানুষ নন, বরং তিনি রাষ্ট্র গঠনেরও অন্যতম কারিগর। এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, তারেক রহমানের ২৭তম দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবেনা। কৃষিই হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে ঘুরে প্রদর্শিত হচ্ছে কৃষি কথা। উদ্যোক্তাদের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচনের আগেই দেশের প্রতিটি উপজেলায় অন্তত একবার করে প্রদর্শিত হবে এই প্রামাণ্যচিত্র। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের সভাপতিত্ব প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
সনিয়া শ্বর্মীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কেন্দ্রীয় যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, গাজীপুর জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য
সচিব ফকির ইস্কান্দার আলম জানু, আদর্শ কৃষক কামরুজ্জামান সবুর, লোকমান হোসেন, মুকুল, তোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত মাওলানা আজিজুল হক এবং গীতা পাঠ করেন
অনিক দাস। পরে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, স্বাধীনতা পরবর্তী দেশে খাদ্যের ব্যাপক ঘাটতি ছিল। সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে কয়েক বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল।
তারেক রহমানের ঘোষিত ও প্রস্তাবিত ৩১ দফার ২৭ তম দফার বাস্তবায়ন করতে হলে আগামী দিনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়, সেজন্য বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করেন।
(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








