৫১ জন কর্মী গণছুটিতে, কোটালীপাড়ায় পল্লী বিদ্যুতের ৯৭ হাজার গ্রাহকের ভোগান্তি
গোপালগঞ্জ প্রতিনিধি : অব্যবস্থাপনার অবসান, বদলির নামে হয়রানি বন্ধসহ ৪দফা দাবি আদায়ের লক্ষে গণছুটিতে গিয়েছেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ৫১জন কর্মী। ফলে এ উপজেলার ৯৭ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েছে।
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার ১২ টি ইউনিয়নে ৯৫জন কর্মী পল্লী বিদ্যুতের ৭৯ হাজার ১৫৭জন গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছেন। এই ৯৫জন কর্মীর মধ্যে গত রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে ৫১জন কর্মী গণছুটিতে গিয়েছেন। এতে উপজেলার বিভিন্ন এলাকায় গ্রাহকরা সমস্যায় পড়েছেন। গ্রাহকরা দ্রুত কর্মীদের কাজে যোগ দিয়ে তাদের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
উপজেলা শুয়াগ্রামের লিয়ন বাড়ৈ বলেন, বিদ্যুতের লাইনের সমস্যা থাকার কারণে আমাদের গ্রামে গত দুই দিন ধরে বিদ্যুৎ নেই। আমরা বার বার কোটালীপাড়া পল্লী বিদ্যুৎতের জোনাল অফিসে যোগাযোগ করেছি। কিন্তু কর্মী সংকটে তার এটির সুরাহা করতে পরছে না। তাই আমরা বিদ্যুৎ পাচ্ছি না । আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।
ওয়াপদার হাট গ্রামের ইমরানুর রহমান বলেন, সকাল থেকে ওপদারহাটের দক্ষিণ পাশ দিয়ে বিদ্যুৎ নাই। আমরা বিদ্যুৎ অফিসের যোগাযোগ করে কাউকে পাচ্ছিনা। এ এলাকায় অনেক মুরগীর খামার রয়েছে। খামারে ২৪ঘন্টা বিদ্যুৎতের প্রয়োজন হয়। বিদ্যুৎত সমস্যার সমাধান না হলে ক্ষতির মুখে পরবেন খামারীরা ।
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ডিজিএম মো: রেজওয়ানুল ইসলাম বলেন, আমাদের জোনাল অফিসে ৯৫জন কর্মী রয়েছেন। এদের মধ্যে থেকে ৪ দফা দাবি আদায়ের আন্দোলনে ৫১ জন গণছুটিতে গিয়েছেন। এ ৫১জনের মধ্যে প্রায় ৩০ জন লাইনম্যান । মূলত লাইনম্যানরাই বিদ্যুতের কাজগুলো করে থাকেন। তাই সমস্যা দেখা দিয়েছে। আশা করছি সরকার সদয় হয়ে আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবে।
তিনি আরোও বলেন, সরকার আন্দোলনকারীদের দাবিগুলো মেনে নিলেই গণছুটিতে যাওয়া কর্মীগণ কাজে যোগ দেবেন । আর এরা কাজে যোগ দিলেই বিদ্যুতের যে স্থানে সমস্যা আছে তা আমরা সমাধান করে দিতে পারব।
(টিবি/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








