কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হলেও নিম্নমানের সাইকেল পাওয়ায় শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ১২৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। প্রথমে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝলক ফুটে উঠলেও সাইকেল হাতে নিয়েই সেই আনন্দ ম্লান হয়ে যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিতরণকৃত সাইকেলগুলোতে একাধিক ত্রুটি রয়েছে। ১২৫টি সাইকেলের একটিতেও নেই বেল। চাকা, ব্রেক, চেইন, প্যাডেল, মাডগার্ড এমনকি স্ট্যান্ড পর্যন্ত নিম্নমানের হওয়ায় সেগুলো ব্যবহার উপযোগী নয়। সবচেয়ে বড় বিড়ম্বনা ছিলো—একটি সাইকেলেও হাওয়া দেওয়া হয়নি। ফলে সাইকেল হাতে পেয়েই শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা সাইকেল পেয়ে খুশি হলেও এতে কোনো মান নেই। চাকার হাওয়া নেই, ঠেলে নিতে হচ্ছে। সরঞ্জাম এতো নড়বড়ে যে, খুলে পড়ার উপক্রম। একটিতেও বেল দেওয়া হয়নি। এখন দোকানে নিয়ে মেরামত করাতে হবে।
শিক্ষকরা বিষয়টিকে 'উদ্যোগের অপব্যবহার' ও 'অবহেলার চরম দৃষ্টান্ত' বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে, এভাবে অব্যবহারযোগ্য সাইকেল বিতরণ করলে শিক্ষার্থীরা উপকৃত হওয়ার বদলে বিড়ম্বনার শিকার হবে এবং উৎসাহ হারাবে। দ্রুত তদন্ত করে প্রকৃত চিত্র উন্মোচন ও মানসম্মত সাইকেল প্রদানের দাবি জানান তারা।
সাইকেল বিতরণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠানের মো. মনিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাইকেল ঠিকাদারির কাজে আমি ছিলাম না। তবে কারা এই কাজ করেছেন সে বিষয়ে কোনো উত্তর দেননি। পরবর্তীতে একাধিকবার ফোন করলেও তিনি আর রিসিভ করেননি।
অন্যদিকে সদর উপজেলা প্রকৌশলী রাহাত আমিনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। পরে ফোনে জানান, কতোটি সাইকেল দেওয়া হয়েছে এবং সাইকেলের বরাদ্দ সম্পর্কে তিনি অবগত নন। অফিসে এসে ফাইল দেখে জানাবেন বললেও সন্ধ্যা পর্যন্ত তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, নিয়মতান্ত্রিকভাবে নীতিমালা অনুসারে ঠিকাদার প্রতিষ্ঠানকে সাইকেল টেন্ডারের কাজ দেওয়া হয়েছে। কাজে কোনো গাফিলতি প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় শিক্ষার্থী-শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে অব্যবহারযোগ্য সাইকেল বিতরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
(ইউএইচ/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ৫৩ বছরেও অনন্যা ঐশ্বরিয়া
- ‘বগুড়ায় তিন নদীর খনন শুরু চলতি মাসেই’
- তাইজুলের বোলিং নয়, বাংলাদেশের ব্যাটিংয়েই দোষ দেখছেন শান্ত
- পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
- পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন
- ‘আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো’
- ‘শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
- মুক্তিবাহিনী নোয়াপাড়ায় পাকবাহিনীর একদল সৈন্যকে এ্যামবুশ করে
- বগুড়ায় জিপিএ-৫ কমলেও পাসের হারে শীর্ষে স্বনামধন্যরা
- পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে মব সৃষ্টির মাধ্যমে সুমাইয়া হত্যা, গ্রেপ্তার আরো ৩
- নবকাম পল্লী কলেজের শিক্ষার্থী কৃষ্ণার জিপিএ-৫ অর্জন
- পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- ‘গণভোটে রায় মানতে হবে, গাদ্দারি বরদাশত করা হবে না’
- আশা’র চাপে মিনুর পরিবারে চরম দশা
- এইচএসসি ফলাফলে জামালপুর জেলায় প্রথম ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- বাগেরহাট ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান বাচ্চু আর নেই
- দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- রংপুরে হয়ে গেলো বিভাগীয় পাঠক সম্মেলন
- ঈশ্বরদীতে এইচএসসির ফলে ধস, ৮ কলেজের ৭ টিতেই পাসের হার ৩০ শতাংশের নিচে
- ‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য’
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি
- জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
- সাতক্ষীরায় 'জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম' গঠন
- তীর্থস্থান থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষিকার, ট্রাকচাপায় স্বামী আহত
- জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- মহম্মদপুরে নৌকাবাইচ প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল
- লোহাগড়া পৌরসভায় মেয়র পদে লড়াই হবে দ্বিমুখী
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
-1.gif)








