কাপ্তাইয়ে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে"কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব" উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে, শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধন করেন উক্ত স্কুলের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী।
এ সময় তিনি বলেন, এই কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবটি কাপ্তাইয়ের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে, যেখানে তারা ভাষা ও সংস্কৃতির ওপর দক্ষতা অর্জন করে নিজেদেরকে আরও যোগ্য ও বহুমাত্রিক করে তুলতে পারবে। এই উদ্যোগ কাপ্তাইয়ের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে।প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া'র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইংরেজি আবুল মনসুর এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুলের দাতা সদস্য ইঞ্জিনিয়ার বর্ণ বিকাশ তঞ্চঙ্গ্যা,সহকারী প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির,সিনিয়র শিক্ষক আবু সালেহ মোহাম্মদ জাফর , সহকারী শিক্ষিকা লবণা আহমেদ কলি,সহকারী শিক্ষক রাসেল খান, সজীব নাথ প্রমূখ।এসময় প্রধান অতিথি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের স্কুলগুলোতে কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব স্থাপন করা হচ্ছে। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা সম্পর্কে আরো সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। বিশেষ করে ইংরেজি ভাষার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে থাকা ভীতি ও ত্রুটি-বিচ্যুতিগুলো দূর হবে। ইংরেজি যে জটিল ভাষা নয় সেই ভীতিটি শিক্ষার্থীরা সহজেই ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে দূর করতে সক্ষম হবে। এই ক্লাবের দ্বারা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক আইলেটসসহ অন্যান্য ইংলিশ বেইজড কম্পিটিশন ও আইসিটিতে যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
এ সময় তিনি আরও বলেন,সাংস্কৃতিক জ্ঞান বৃদ্ধি এবং ইংরেজি ভাষার দক্ষতা উন্নত করতে কাজ করবে, যা তাদের আধুনিক কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করবে।
শিক্ষার্থীরা কম্পিউটার ল্যাবের সঠিক ব্যবহারের মাধ্যমে কম্পিউটার সম্পর্কিত জ্ঞান সহজেই অর্জন করে নিজেকে বর্তমান তথ্য প্রযুক্তির সঙ্গে খাপ খেয়ে নিতে পারবে। এমন সংযোজন কাপ্তাই বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুলের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে। সন্তানকে একজন নিরাপদ মানুষ হিসেবে বিনির্মাণ করার পেছনে অভিভাবকদের গঠনমূলক নজরদারীর কোন বিকল্প নেই। অভিভাবকদের পর শিক্ষক ও প্রতিবেশীদের ভূমিকা অনস্বীকার্য। তাই একজন শিক্ষার্থী ডেঞ্জার লেভেল অতিক্রম না করা পর্যন্ত সন্তানদের সার্বিক খোঁজ খবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
(আরএম/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








