হাতিয়ায় নদী ভাঙন রোধকল্পে ফেলা বালিভর্তি জিও ব্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সি-ট্রাকের মাস্টারের বিরুদ্ধ বয়ার চরে নদীর তীর রক্ষার জন্য ফেলা বালিভর্তি জিও ব্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিবাদে গতরাতে (বুধবার) চেয়ারম্যান ঘাটে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। মিছিলে সি- ট্রাক মাস্টার আফজাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার বিচার দাবিতে নানা রকম শ্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, হাতিয়ার বয়ার চরে নদী ভাঙন রোধকল্পে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি সরকারিভাবে মেঘনা নদীর তীরে বালিভর্তি জিও ব্যাগ দেওয়া হয়। এসব জিও ব্যাগ যাতে নৌ চলাচলের সময় ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য নদীতে কিছু লগির (খুঁটি) সাথে নিশানা পতাকা দেওয়া হয়েছে। এরপরও চেয়ারম্যা ঘাট-নলচির নৌপথে চলাচলকারী এস.টি সৈবাল সি-ট্রাকের মাস্টার (চালক) আফজাল হোসেন সি-ট্রাকের ধাক্কা দিয়ে দুই দফা ছয়টি করে ১২টি জিও ব্যাগ ছিঁড়ে ফেলেন। এতে করে জোয়ারের সাথে জিও ব্যাগের বালিগুলো সরে যাচ্ছে। তার স্বেচ্ছাচারিতার কারণে সি-ট্রাকের ধাক্কায় নদীতে দুটি লগি ও একটি মাছধরা নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করা হয় এ সময়। এ বিষয়টি সমাধান করার জন্য আফজাল মাস্টারকে স্থানীয় লোকজন বসতে বললেও তিনি না বসে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। সমাবেশ থেকে রাতের মধ্যে বিষয়টি সমাধান না করলে আজ বৃহস্পতিবার থেকে আফজাল মাস্টারকে সি-ট্রাক চালাতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
জানা যায়, পরে রাত ১২টার দিকে অভিযুক্ত সি-ট্রাক মাস্টারের উপস্থিতিতে চেয়ারম্যান ঘাটে বৈঠক বসে। বৈঠকে জিও ব্যাগ ছেঁড়ার জন্য দু:খ প্রকাশ করে ভবিষ্যতে এ বিষয় আরো সতর্কতা অবলম্বনের অঙ্গিকার করেন সি-ট্রাক মাস্টার। একই সাথে আফজাল মাস্টার নিজ দায়িত্বে ক্ষতিগ্রস্ত জিও ব্যাগ এবং ক্ষতিগ্রস্ত লগি-নিশানা পুনঃস্থাপনের ব্যবস্থা করার আশ্বাস দিলে বিষয়টি সুরাহা হয়।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত সি-ট্রাক মাস্টার আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তিনি রিসিভ করেনি।
(আইইউএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- সততা ও সাহসিকতায় পাঠকের হৃদয় জয় করবে দর্পণ নিউজ
- নড়াইলের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ এ এম আহাদের ইন্তেকাল
- এসএমই ই-লোন সেবা নিয়ে ৬ জেলায় ব্র্যাক ব্যাংকের ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ
- রুপালি সৈকতে শুটকির টানে
- পানিবন্দি শতাধিক পরিবার, কোরবানি ঈদ নিয়ে শঙ্কায় চরবাসী
- ফিলিপাইন থেকে বাংলাদেশ: মার্কিন চুক্তির ইতিহাস কি বলে?
- বন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন
- মাটির মানুষ, গড়ছেন নতুন আগামীর স্বপ্ন
- ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাজমহল’
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








