মানহীন রেস্টুরেন্টের ছড়াছড়ি, ভোক্তারা হচ্ছেন প্রতারিত
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রশাসনের সঠিক তদারকির অভাবে বরিশাল নগরীতে মানহীন চাইনিজ রেস্টুরেন্টের কারণে প্রতিনিয়ত ভোক্তারা মানসম্মত খাবার না পেয়ে প্রতারিত হচ্ছেন। এসব অধিকাংশ মানহীন রেস্টুরেন্টগুলোতে অতিরিক্ত দাম, পুরাতন তেল আর সস দিয়ে বাঁসি মাংস ও চিংড়ি মাছ দিয়ে মানহীন চাইনিজ খাবার পরিবেশন করার অভিযোগ থাকলেও বিষয়গুলো দেখার যেন কেউ নেই।
নগরীর হাসপাতাল রোডের সিলভার স্পুন রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযোগ করে মহিউদ্দিন নামের এক ক্রেতা বলেন, রেস্টুরেন্টে খাবারের দাম অন্য রেস্টুরেন্টগুলোর তুলনায় একটু বেশী। এখানে ক্রেতা কম থাকায় তারা এক পিচ মাংস কেটে তা দিয়ে দুই থেকে তিন আইটেমের খাবার তৈরি করে ক্রেতাদের সাথে প্রতারনা করছেন।
তিনি আরও বলেন, চিকেন ফ্রাইয়ের জন্য কেটে রাখা লেগ পিছ বা বুকের মাংস থেকে সলিড মাংস কেটে তা সুফে ব্যবহার করে নুডুলসের চিকেন স্লাইস, ক্যাসিনো সালাতের চিকেন হিসেবে ব্যবহার করা হয়। ফলে চিকেন ফ্রাই আকারে ছোট হয়ে যায় এবং মাংস কম থাকে। এছাড়াও রেস্টুরেন্টটি মাংস দেয়ার পরিবর্তে মুরগির পাখনা ব্যবহার করে মাসালা চিকেন তৈরি করে থাকেন।
তিনি আরও বলেন-ক্যাসিনাট সালাতে কাজু বাদামসহ বেশ কিছু উপাদান দেয়ার কথা থাকলেও সেখানে চিনা বাদাম, শসা, আর গাজরসহ সামান্য চিকেন দিয়ে কাস্টমারদের কাছ থেকে অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে। সস্তায় গন্ধ যুক্ত চাষের চিংড়ি ক্রয় করে তা ব্যবহার করে ফ্রাইসহ বিভিন্ন খাবার পরিবেশন করেন রেস্টুরেন্ট মালিক সেন্টু মিয়া।
আরিফুর রহমান নামের একজন ভোক্তা পুলিশ লাইনস এলাকার রাস্টিক নামের একটি রেস্টুরেন্টে প্রতারিত হয়ে অভিযোগ করে বলেন, অন্যান্য রেস্টুরেন্টগুলোর তুলনায় এখানে প্রায় তিনগুণ দাম রাখা হয়। খাবারের মান নিয়েও রয়েছে প্রশ্ন। রাইস, চিকেন ফ্রাই, থাই স্যুফসহ কাবাব আইটেম মানের তুলনায় দাম অনেক বেশি।
একই অবস্থা নগরীর বগুড়া রোডের আড়ং রেস্টুরেন্ট শাখা, বটতলা এলাকার মুভিদা রেস্টুরেন্ট এবং পুলিশ লাইন্সের সিনামিন রেস্টুরেন্টের। প্রতিটি রেস্টুরেন্ট খাবারে প্রচুর পরিমাণে সস ব্যবহার করা হয়। ক্যামিক্যাল যুক্ত এসব খাবার প্রতিটি মানুষের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ দাবি করে বরিশাল নগরীর বাসিন্দা ডা. আল আমিন বলেন, স্বাস্থ্যসম্মত খাবারে ঘরের বিকল্প নেই। অতিরিক্ত বা পুরনো তেল বা মশলা ব্যবহার করে যে খাবারই রান্না করা হয় তা স্বাস্থ্যসম্মত নয়। প্রোটিনজনিত খাবার ফ্রিজে রাখলে তা ব্যাকটেরিয়া বা ছত্রাকে আক্রমণ করে। তাছাড়া রেস্টুরেন্টে মাছ কিংবা মাংস ফ্রিজে অনেকদিন থাকার ফলে তা থেকে দুর্গন্ধ ছড়াতে পারে।
জিয়াউর রহমান নামের নামের এক ভোক্তা বলেন, হোটেলগুলোর জুসবারেও একই অবস্থা। প্রতিটি জুসবারই ফ্লেভার ব্যবহার করা হচ্ছে। জুসের নামে কেমিক্যালযুক্ত ফ্লেভার খাওয়ানো হচ্ছে ক্রেতাদের। দুই-একটি দোকানে আম, মালটা, ড্রাগন ব্যবহার করা হলেও তা পরিমানে খুবই কম। এসব রেস্টুরেন্টগুলোর কাগজপত্র নবায়ন করা আছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিভিল ডিফেন্সের ছাড়পত্র, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক লাইসেন্স, জেলা প্রশাসক থেকে নিবন্ধন, পর্যটন কর্পোরেশনের লাইসেন্স, ভ্যাট স্যানিটারী ফায়ার এবং ট্রেড লাইসেন্স নবায়ন করা নেই অধিকাংশ রেস্টুরেন্টের। এমনকি কয়েকটি রেস্টুরেন্টের কোন লাইসেন্সই নেই।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, কোন ভোক্তা যদি প্রতারিত হয়ে থাকেন এবং সে যদি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন আর অভিযোগ প্রমাণিত হলে রেস্টুরেন্টের মালিককে জরিমানা এবং জেল দেয়ার বিধান রয়েছে। বাকি যেসব বিষয়গুলো রয়েছে-সেদিকেও আমাদের নজরদারি থাকবে।
বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, এসব ব্যাপারে এখনও কেউ আমাদের কাছে কোনধরনের অভিযোগ করেননি। তবে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই খুব শীঘ্রই এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
- ‘নিজের চরকায় তেল দিন’
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ জুলাই ২০২৬
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
-1.gif)








