সরকারি গাছ কাটার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাকে শোকজ
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : রাতের আধাঁরে সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ শুক্রবার দুপুরে জেলা শাখার দপ্তর থেকে প্রেরিত নোটিশ সূত্রে জানা গেছে, তাকে (রোকন) আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দেয়ার পাশাপাশি স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত ১১ সেপ্টেম্বরের ওই নোটিশে বলা হয়েছে, রোকনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে গৌরনদী উপজেলার টরকী বন্দরের ছাগলহাট এলাকায় হাজী আবুল হোসেনের বাড়ির সামনের সড়কের পাশের সরকারি জমির সাতটি বিভিন্ন প্রজাতের গাছ শ্রমিক দিয়ে কাটছিলেন রোকন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধসহ গাছের কাটা অংশ জব্দ করেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, জনৈক আবুল হোসেন সরকারি গাছ কাটার জন্য একটি আবেদন করেছিলেন। ওই আবেদনের যাচাই-বাছাইয়ের জন্য বন কর্মকর্তার কাছে পাঠানো হয়। এখনো সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এরইমধ্যে রাতের আধাঁরে অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত দন্ডনীয় অপরাধ। গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ইউএনওর নির্দেশে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধসহ গাছের কাটা অংশ জব্দ করেছে।
তবে অভিযুক্ত গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকন বলেন, আমি ভেবেছিলেন আমার আত্মীয় আবেদন করে অনুমতি পেয়েছেন। সেই ধারনায় শ্রমিক দিয়ে গাছ কাটা হচ্ছিল। তবে প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








