যশোর শহরের যানজট নিরসনে ও অপরাধ দমনে অ্যাকশন প্ল্যান
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে শহরের যানজট, অবৈধ স্থাপনা, নিবন্ধনহীন যানবাহন ও ক্লিনিকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইরুফা সুলতানার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
মাসিক আইনশৃঙ্খলা রক্ষা মিটিংয়ের অপরাধ চিত্রে দেখা গেছে, আগস্ট মাসে জেলায় খুন, ধর্ষণ, সিঁধেল চুরি, অন্যান্য চুরি ও মামলা বেড়েছে। কমেছে দস্যুতা, গাড়ি চুরির মতো ঘটনা। জুলাই মাসে ৬টি খুন, ৭টি ধর্ষণের ঘটনা ছিল। আগস্ট মাসে খুন হয়েছে ৭টি, ধর্ষণের ঘটনা ঘটেছে ১১টি।
সভায় জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, "সামনে আমাদের চ্যালেঞ্জ আছে। আমাদের প্রথম কাজ হবে রাস্তা ঠিক রাখা। পুরাতন গাড়ি জব্দের বিষয়ে আমাদের অভিযান চলছে। সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। আগামী ১৫ তারিখে ঝিকরগাছায় বড় একটা উচ্ছেদ অভিযান আছে। আমাদের সরকারি অফিসে যারা নতুন যোগ দেবেন, তাদের বাধ্যতামূলক ড্রাগ টেস্ট করতে হবে। আমাদের উদ্দেশ্য মাদক থেকে যুব সমাজকে বিরত রাখা। মাদক মামলার ক্ষেত্রে ফরোয়ার্ডিং ও পিসিআর বাধ্যতামূলক করতে হবে।" তিনি অবৈধ ক্লিনিকগুলো অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার কথা বলেন। এছাড়া দোকানের সামনে কোনো ধরনের মালামাল থাকবে না এবং রাস্তা পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে।
সভায় মুক্ত আলোচনায় সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, "যশোরে আইনশৃঙ্খলার অবস্থা ভালো। কিন্তু মাদকের প্রভাব বিস্তার রোধ করা যাচ্ছে না। বিশেষ করে শহর ও শহরতলির বিনোদন স্পটগুলোতে শিক্ষার্থীরা মাদক নিচ্ছে।" তিনি অভিমানের সুরে বলেন, "এরা কি কোনো পরিবারের নাকি এতিমখানার? স্কুল কলেজ চলাকালীন সময়ে ডিসি অফিস, পৌর পার্কে ছেলেমেয়েরা বসে থাকে। কলেজের সময় শেষ হলে বাড়ি চলে যায়। এসব ছেলেমেয়েদের ধরে অভিভাবকদের কাছে হস্তান্তর করতে হবে।"
জেলা বিএনপির সভাপতি ও পিপি সাবেরুল হক সাবু বলেন, "নারী ও শিশু নির্যাতন আইনে মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হয়। যথাযথ আইনি প্রক্রিয়ার অভাবে আসামি খালাস পেয়ে যাচ্ছে। এছাড়া নাশকতা মামলায় একই আসামিকে দুইবার গ্রেফতার দেখানো হচ্ছে। যারা সমাজের জন্য হুমকি, তাদের জেলের ভিতরে একটু বেশি সময় রাখা উচিত। কিন্তু পিসিআর-এর অভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।"
আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, "সামনে দুর্গাপূজা একটি চ্যালেঞ্জ। দুই বছর আগের যশোরের চিত্র আর এখনকার চিত্র ভিন্ন। ব্যবসায়িক ভাবে রিকশা-ইজিবাইক তৈরি করে রাস্তায় নামানোর প্রবণতা বেড়েছে। এটা রোধে কোনো প্রক্রিয়া আছে কিনা দেখা দরকার। পূজার সময় যানজট নিয়ন্ত্রণ করতে হবে।"
তিনি আরও বলেন, "কিশোর গ্যাং গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলে সংগঠিত হচ্ছে। চাঁদাবাজি হচ্ছে এটা অস্বীকার করা যাবে না। ফুটপাতে নীরব চাঁদাবাজি হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাদকের সঙ্গে কারা জড়িত সবাই জানে। এ ব্যাপারে তৎপর হতে হবে।" তিনি শব্দ দূষণেরও কঠোর সমালোচনা করেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, "শহরে যানজট এতটাই প্রকট যে গুরুত্বপূর্ণ এলাকা পার হওয়া যাচ্ছে না। মানবিক দিক বিবেচনা করে যানবাহন কমানোর জন্য চালকদের সঙ্গে কথা বলে একটি কমিটি করা হোক।"
জেলা জামায়াতের আমির গোলাম রসুল বলেন, "গত বছর পূজার সময় আমরা কাজ করেছি। এবারও জামায়াতে ইসলামী কাজ করবে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। বাঘারপাড়া এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসন এখনও ব্যবস্থা নিতে পারেনি। নির্বাচন সামনে রেখে পেশাদার সন্ত্রাসীদের চাহিদা বাড়ছে। এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। যশোর শহরে দোকানের সামনে আরও দুটি করে দোকান বসানো হয়েছে। যানজট নিরসনে এসব উচ্ছেদ করতে হবে। গত মাসে হত্যা ও নারী নির্যাতন বেশি হয়েছে। এসব ঘটনা দ্রুত ভাইরাল হয়েছে।"
মানবজমিন পত্রিকার সাংবাদিক নূর ইসলাম বলেন, "অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান থাকুক। যশোর পুলিশ প্লাজায় সারাবছর মেলা চলে, এখানে কেউ খাজনা, ট্যাক্স দেয় না। এখানে সারা বছর মেলা চলার কারণে যানজট তৈরি হচ্ছে।"
চেয়ারম্যান অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, "প্যাথলজি ব্যবসার সঙ্গে আপস করা যাবে না। এরা মানুষের জীবন-মরণ নিয়ে খেলা করছে।"
সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, "অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চলছে। অধিকাংশ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিচ্ছে না। যশোরে সরকারি নির্দেশনা পুরোপুরি মানে এমন কোনো ক্লিনিক নেই। ৮০ শতাংশ নির্দেশনা মানলেও চলে। এসব ক্লিনিক বন্ধ করা কঠিন। একই প্যাথলজিস্ট একই সময়ে অনেকগুলো জায়গায় কাজ করে। যখনই আমরা অভিযান করে ক্লিনিক বন্ধ করি, আমাদের কাছে ফোন আসে। মিটিংয়ে বক্তব্য দেওয়া একটা জিনিস আর প্র্যাকটিক্যাল করা অন্য জিনিস।"
তিনি আরও বলেন, "হাসপাতাল মোড়ের দোকানগুলো ফুটপাত দখল করে রাখছে। হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের চাপ। ব্যবস্থা নিতে গেলে তত্ত্বাবধায়কের চেয়ারই থাকবে না। আমরা কেন এভাবে মানুষকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি?"
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরপ্রশাসক রফিকুল হাসান বলেন, "আপনারা মিটিংয়ে যানজট নিয়ে ব্যবস্থা নিতে বলেন, আবার গাড়ি ধরলে আপনারাই কল করেন। আমাদের পরিকল্পনা হলো যশোর পৌরসভার ৪৭০০ গাড়ির অনুমোদন নেওয়া আছে। এর বাইরে একটি গাড়িও চলবে না। ২০০২ সালের লাইসেন্স নিয়ে গাড়ি চলছে। কারো একাধিক লাইসেন্স থাকলে আমরা ব্যবস্থা নেব। আগামী ১০ দিন মাইকিং চলবে। ১১ দিনের মাথায় বাড়তি একটি গাড়িও পৌর এলাকায় ঢুকবে না। কোনো শর্ত দিলে যানজট নিয়ন্ত্রণ করতে সমস্যা হবে।"
তিনি আরও বলেন, "বর্ষার সময় বাল্ব কাটে। শহর আলোকিত করার বিষয়ে নেগেটিভ মন্তব্যও এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পৌর এলাকায় সাড়ে তিন হাজার বাল্ব লাগানো হবে। শহর আলোকিত না থাকলে অপরাধও বাড়ে।" তিনি প্রতিনিয়ত তার চুরির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম বলেন, "বেনাপোল বন্দরে ম্যাজিস্ট্রেট না থাকার কারণে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ভারত থেকে আসা ট্রাকগুলো কাস্টমস অফিসাররা স্ক্যান না করে ছেড়ে দিচ্ছে। তাদের সুযোগ থাকার পরও স্ক্যানিং করছে না। যে কারণে ভারত থেকে আমদানিকৃত মালের সঙ্গে কী কী আসছে, তা জানা যাচ্ছে না।"
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, "মিটিংয়ে আসলে আমরা আশাবাদী হই। মিটিং শেষে তেমন ফলাফল হয় না। প্রত্যেক মিটিংয়ে যে কোনো একটি বিষয় নজরে এনে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।"
তিনি আরও বলেন, "নারী ও শিশু নির্যাতন আইনে মামলার চার্জশিট নিতে দেরি হয়, তার কারণ সিআইডি থেকে ডিএনএ টেস্ট-এর রেজাল্ট আসে। রাজনৈতিক মামলার আসামি অনেক হয়। গত মাস থেকে আমরা পিসিআর করছি। ৫ আগস্টের পর সামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে। অপরাধ নিয়ন্ত্রণ করতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ করতে গিয়ে পাল্টা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। শহরে নীরব চাঁদাবাজি হচ্ছে। ইয়াবা আসার পর মাদক নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাদক কারবারিকে আর্থিকভাবে পঙ্গু করতে পারলে অপরাধ অনেকটা কমে যাবে।" তিনি পেশাদার অপরাধীদের জামিন না দেওয়ার বিষয়ে পিপিকে অনুরোধ করেন।
(এসএমএ/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২৩ নভেম্বর ২০২৬
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








