রবি-সুজিতাদের পাশে মানবিক ইউএনও
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবি রায়। উপরের ছাউনি ও চারিদিকের বেড়া হিসেবে ছেড়া-ফাঁটা পলিথিন দিয়ে কোনরকম দুটি ছাপরা ঘর বানিয়ে একটিতে রবি রায় তার পরিবারের সদস্যদের নিয়ে এবং অপর একটিতে তার বৃদ্ধা মা সুজিতা রানী রায় বসবাস করে আসছিলেন।
বিভিন্নরোগে আক্রান্ত দিনমজুর রবি রায় দীর্ঘদিন থেকে কোন কাজকর্ম করতে পারছেন না। তাই তার ছোট ছোট পাঁচজন ছেলে-মেয়ে স্কুলে যাচ্ছেনা। রবি রায়ের পরিবার চলছে অর্ধাহারে ও অনাহারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে আসে উজিরপুর উপজেলার মানবিক নির্বাহী অফিসার হিসেবে খ্যাতি অর্জন করা মো. আলী সুজার। তাৎক্ষনিক তিনি রবি-সুজিতাদের বাড়িতে ছুটে যান।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার সরকারি ফেসবুক আইডি ‘ইউএনও উজিরপুর’ থেকে পুরো বিষয়টি নিয়ে একটি পোস্ট করার পর বিষয়টি সকলের নজরে আসে। মুহুর্তের মধ্যে ওই পোস্টটি ভাইরাল হয়ে যায়। পোস্টের কমেন্টে মানবিক ইউএনও আলী সুজাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
আজ মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা জানিয়েছেন-রবি রায়দের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওটি চোখে পরার সাথে সাথে তাদের (রবি রায়) বাড়িতে ছুটে গিয়েছি। ইউএনও আরও বলেন-গিয়ে যা দেখলাম তাতে মনে হল, জরাজীর্ণভাবে এভাবে বসবাস করা কোনভাবেই সম্ভব নয়। ছেড়া-ফাঁটা পলিথিন দিয়ে মোড়ানো খুপরি ঘরে বসবাস দেখে মনের অজান্তে আর নিজের চোখের জল আটকাতে পারিনি। যেখানে তাদের আসন্ন সার্বজনীন দুর্গাপূজার আনন্দ উৎসবের প্রস্তুতি নেয়ার কথা, সেখানে তারা জরাজীর্ণ ঘরে অর্ধাহারে-অনাহারে শত কস্টের মাঝে কিভাবে বেঁচে আছেন।
ইউএনও আলী সুজা আরও বলেন-খানিকটা সময় কোন ভাষা উচ্চারন করতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে পরলাম এবং মানুষগুলোর জন্য কিছু করার তাড়না অনুভব করলাম। পরবর্তীতে রবি রায় ও তার বৃদ্ধা মা সুজিতা রানী রায়সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রাথমিকভাবে কিছু খাবারের ব্যবস্থা, ঘর করার জন্য সরকারি টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








