চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবি
বাগেরহাটের জেলা উপজেলা নির্বাচন অফিসে চলছে অবস্থান কর্মসূচি
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে দুদিনের আর্ধদিবস হরতাল প্রত্যাহার করে আজ মঙ্গলবার সকার ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা-উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
জেলার ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, হরতাল, মহাসড়ক আবরোধ, হরতাল, নির্বাচন অফিসসহ জেলার সব সরকারি অফিস বন্ধ করে লাগাতর আন্দোলনের অংশ হিহেবে আগামীকালও সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। জেলা ও উপজেলার নির্বাচন অফিস অবরোধে কর্মসূচি চলাকালে কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ভোর থেকেই এসব সরকারি ভবনের ফটকে তালা লাগিয়ে দেয়। অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে জেলার সব নির্বাচর অফিগুলোতে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা। বাগেরহাট জেলা সদর ও ৯টি উপজেলায় এই কর্মসূচি পালনকে কেন্দ্র করে কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার সকাল থেকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপিসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ জেলার সব নির্বাচন অফিসের সামনে জড়ো হয়ে এই জেলা ও উপজেলার নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। এর পাশাপাশি তারা একই দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিলিছ করে। এরআগে সোমবার বাগেরহাট জেলাজুড়ে সকাল-সন্ধ্যা পূর্ণদিবস হরতাল পালনের পর আসন্ন দূর্গা পূজার কারনে মঙ্গল ও বুধবার দুই দিনের অর্ধদিবস হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে দুইদিন জেলা ও উপজেলার নির্বাচন অফিস অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার সব নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালিত হয়। আগামীকাল বুধবারও একই ভাবে বাগেরহাট জেলার সব নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালিন করার কথা রয়েছে।
নির্বাচন কমিশন বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে একটি আসন কমিয়ে ৩টি করার ঘোষণা দেয়ার পর ৩০ জুন থেকে রাজনৈতিক দলরের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশন দেশেল ৩০০ সংসদীয় আসনের গেজেট প্রকাশের পরপরই বিএনপি, জামায়তসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সকাল-সন্ধ্য হরতাল, মহাসড়ক আবরোধ, নির্বাচন অফিসসহ জেলার সব সরকারি অফিস বন্ধ করে লাগাতর আন্দোলন শুরু করে। এই আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবারের মতো বুধবারও একই ভাবে বাগেরহাট জেলার সব নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালিন করার কথা রয়েছে।
অবস্থান কর্মসূচি চলাকালে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাক্সক্ষাকে উপেক্ষা করেছে। বাগেরহাট একটি গুরুত্বপূর্ণ জেলা। ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড- শিল্পাঞ্চল ও দুটি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডসহ ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় চারটি আসন বহাল রাখা প্রয়োজন। একটি আসন কমে গেলে রাজনৈতিক প্রতিনিধিত্বের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, চাকরি ও বিভিন্ন সরকারি সেবায় বাগেরহাটবাসী বঞ্চিত হবে, তাই আমরা দাবী আদায়ে সবাইকে নিয়ে আন্দোলনে নেমেছি।
জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম বলেন, বাগেরহাটবাসীর স্বার্থ রক্ষার এই আন্দোলন কোনো দলীয় আন্দোলন নয়, এটি জনস্বার্থের আন্দোলন। নির্বাচন কমিশনকে অবিলম্বে আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত প্রত্যাহার করে বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
(এস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








