সংসার সামলিয়ে প্রতিমা গড়ছেন নারী শিল্পীরা
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নারীরা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। সংসার সামলিয়ে নারীরা এখন গড়ছেন প্রতিমা। মহালয়া পর থেকে প্রতিমার রং করার কাজ করবেন নারী শিল্পীরা। চারদিকে পুজোর গন্ধে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয়ে গেছে দূর্গোৎসবের তোড়জোড়।
দেবীর আগমনকে ঘিরে মন্ডপ ও মন্দিরগুলোতে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা। তেমনি কুমোরতলীর পাল পাড়ায় মালাকরদের মধ্যেও দেখা গেছে কর্মব্যস্ততা। তবে এ বারের কর্মব্যস্ততায় প্রথমবারের মতো নজর কেড়েছে নারী প্রতিমা শিল্পীদের অংশগ্রহণ।
পারিবারিক পেশা আর সহজাত নেশার প্রতি আগ্রহ থেকেই কুড়িগ্রামে এবার প্রথমবারের মতো স্বামী ও সন্তানদের পাশাপাশি প্রতিমা গড়ছেন নারী শিল্পীরা।
প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের দূর্গোৎসবকে ঘিরে প্রতিমা কারিগরদের ব্যস্ততা চোখে পড়লেও এ বছর ভিন্ন আঙ্গিকের চিত্র দেখা মিললো কুড়িগ্রামের পাল পাড়া আর কুমার পাড়ার প্রতিটি প্রতিমা কারখানায়। এবছর কুড়িগ্রামে অধিক সংখ্যক পুজা মন্ডপের সংখ্যা বাড়ায় এবং শেষ মূর্হুতে প্রতিমার অর্ডার আসায় প্রথম বারের মতো সংসার সামলিয়ে এবার পারিবারিক ব্যবসা সামলাতে নিজ হাতে প্রতিমা গড়ছেন মালাকরদের স্ত্রী ,মা ও পুত্রবধুরা।
সরেজমিন কুড়িগ্রামের কাঁঠালবাড়ির দেবালয়, রাজারহাটের বৈদ্যের বাজার, সদরের ঘোগাদহ ও দাশেরহাটসহ প্রতিটি প্রতিমা কারখানায় গিয়ে দেখা যায় নারী শিল্পীরা প্রতিমা গড়ছেন। সকালে উঠে সংসারের কাজ সামলিয়ে, ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিমার সাজ, অলংকার, পলিশ, মুকুট, শাড়ির ডিজাইনসহ প্রতিমার অঙ্গসজ্জা থেকে শুরু করে কাঠামো নির্মাণ সবই করছে নারী প্রতিমা শিল্পীরা। ছোট বেলা থেকে পারিবারিক পেশা হলেও কখনোই প্রাতিষ্ঠানিক পেশাগতভাবে প্রতিমা তৈরির কাজ করেননি এসব নারী শিল্পীরা। এবছর বাড়তি চাপ সামলাতে পুর“ষদের সহযোগি হয়েছেন তারা।
রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামের নারী প্রতিমা শিল্পী বেবী মালাকার বলেন, ’এবার জেলায় গতবারের চেয়ে দ্বিগুন পুজা বাড়ছে। মন্ডপের লোকজন রেডিমেট প্রতিমারও অর্ডার দিচ্ছেন। আগে সংসারের কাজ সেরে ওভাবে প্রতিমার কাজে হাত দেয়া হয়নি। এবার এতো চাপ, বাধ্য হয়ে সংসারের কাজ ফেলে স্বামীকে সাহায্য করতে হচ্ছে।’
স্কুল পড়ুয়া শিক্ষার্থী সপ্তমী মালাকর বলেন, ’আমি এক সপ্তাহ ধরে স্কুলে যাই না। বাবা একা হাতে কাজ করতে হিমসিম খাচ্ছে। গতবার ৭টা প্রতিমা নিলেও এবার ১৫টা প্রতিমা বানাচ্ছে, তাই আমিও কাজ শিখে বাবাকে হেল্প করছি।‘
সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারের আরেক প্রতিমা শিল্পী পূজা রানী বলেন, ’প্রথমবারের মকো মায়ের প্রতিমা তৈরি করতে ভালোই লাগছে। আগে পুজোর সরঞ্জাম, প্রদীপ, ধুপোতি, কলস এসব তৈরি করতাম। এ বছর এতো বেশি চাপ যে এখন এসবের পাশাপাশি প্রতিমার অলংকার, মুকুট, গায়ের পলিশ এসব কাজ করতে হচ্ছে।’
বংশ পরম্পরায় কাজ করা আরেক প্রতিমা শিল্পী শ্রী কালিকান্ত পাল বলেন, ’সারা বছর মাটির জিনিস তৈরি করে কোনমতে সংসার চালাতে হয়। বছরের এই কয়েকদিন মা দুর্গার আর্শীবাদে প্রতিমা অর্ডার আসে। গতবার ৮টা তৈরি করছি, এবার ১৪টা প্রতিমার অর্ডার নিছি। সময়ও নেই তাই বাড়ির মেয়ে -বউরা আমাকে সাহায্য করছে কাজে,খুব উপকার হচ্ছে।’
কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদ থেকে জানা যায়, জেলার ৯ উপজেলায় এবার মোট ৫১৭ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দূর্গা পূজা। এর মধ্যে সদর উপজেলায় ৫৫ টি রাজারহাটে ১৩১ টি, উলিপুরে ১২৫টি, চিলমারীতে ২৪টি, নাগেশ্বরীতে ৬৯ টি, ভূরঙ্গামারীতে ২০ টি, রৌমারীতে ০৭টি, রাজিবপুরে ০১ টি, ফুলবাড়ীতে ৬৫টি এবং কুড়িগ্রাম পৌরসভায় ২০ টি। যা গত বছরের চেয়ে ৩২টি পূজা বেশি অনুষ্ঠিত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনের এই উৎসব আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে ০২ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে।
(পিএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ভাবখালি ভূমি অফিস এখন ভূমি সেবার মানদন্ডে শীর্ষে
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
- নড়াইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- কুড়িগ্রামে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








