কাপ্তাইয়ে দুর্গাপূজা উৎসবমুখর রাখতে নিরাপত্তা দেবে ৪১ বিজিবি
রিপন মারমা, রাঙ্গামাটি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি কাপ্তাইয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ৪১ বিজিবি কাপ্তাই ওয়াগ্গা ছড়া জোনের (ব্যাটালিয়নের) অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।
আজ মঙ্গলবার সকালের দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া সদর দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্ বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ বিশেষ করে কাপ্তাই এলাকা উল্লেখ করে বলেন, কাপ্তাই এলাকা সমূহে মুসলিম,বৌদ্ধ, খ্রীষ্টান ও সনাতন ধর্মাবলম্বীরা পাশাপাশি বসবাস করেন। একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে জীবন যাপন করেন। একের উৎসবে অন্যেরা শামিল হয়ে আনন্দ উদযাপন করেন। সাম্প্রদায়িকতার বীজ এই উপজেলা নেই। সুতরাং এখানে নিজেদের মধ্যে ঝামেলা হবার কোন সুযোগ নেই।
তিনি আরও বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পুজায় বিশৃঙ্খলা করতে চাইবে, তাই সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে। কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে সেই দিকেও সচেতন হতে হবে। এই বছর শারদীয় দুর্গাৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই জন্য বিজিবির টিম ইতিমধ্যে প্রত্যেকটা মন্দিরে টহল প্রদান করেছেন, সেই সাথে পুজা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিজিবি প্রত্যেকটা পুজা মন্ডপে টহলে থাকবে। প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনী এবং পুজা মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আমরা একটা সুন্দর পুজা উপহার দিব।
এসময় কাপ্তাই উপজেলা সদর বড়ইছডি ২৩ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক নাজমুল হক নূরনবী, শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মো: নুরুল আফসার চৌধুরী, ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই সাংবাদিক কবির হোসেন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্রাচার্য্য, আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পুজা মন্ডপের প্রতিনিধি, বিজিবির পদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময়ে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধি হাতে ৬ টি পুজা মন্ডপকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








