জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
সঞ্জিব দাস, গলাচিপা : পটুয়াখালী জেলার সাংবাদিকদের মাঝে পারস্পরিক যোগাযোগ, আন্তরিকতা, সৌহার্দ্য, পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ হয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত জেলা প্রেসক্লাব পটুয়াখালীর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রেসক্লাব পটুয়াখালীর এক বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। নির্বাচকমন্ডলীর সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মো. মশিউর রহমান এবং দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মো. রিয়াজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সকল নির্বাচিত সদস্যদের ভোটে জেলা প্রেসক্লাব পটুয়াখালী পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো চিপ ও সিনিয়র সাংবাদিক এ.জেড.এম উজ্জল।
জেলা প্রেসক্লাব পটুয়াখালীর কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন যথাক্রমে- দৈনিক যায়যায়কাল পত্রিকার জেলা প্রতিনিধি মো. সরোয়ার হোসেন সানু, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. সাজ্জাদ আহমেদ মাসুদ, আলোকিত কুয়াকাটা পত্রিকার সম্পাদক মো. আনোয়ার হোসেন আনু, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস, আজকের সুন্দরবন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি আল আহসান ইমন।
সহ-সভাপতি হয়েছেন দৈনিক দেশবার্তা পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. রাশিদ উদ্দিন, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড. রফিকুল ইসলাম, আজকের বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. জামাল আকন, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি পঙ্কজ গাঙ্গুলী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধি মো. মামুন হোসাইন, নিউজ ২১ ও বাংলা টিভির জেলে প্রতিনিধি মো. কামরুজ্জামান রিপন, দৈনিক আলোর জগৎ পত্রিকার জেলো প্রতিনিধি এ, কে, এম মাসুম মিয়া, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মো. নেছার উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মো. মজিবার হাওলাদার মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, মো. আলাউদ্দিন সিকদার, মো. আকবর আকন, দপ্তর সম্পাদক পদে মো. পারভেজ মাহমুদ, দপ্তর সম্পাদক পদে মো. নাসিরউদ্দিন, অর্থ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক মো. মনিরুর ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ,কে,এম মাহফুজুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রাজন মাদবর, সাংস্কৃতিক সম্পাদক কমল সরকার, সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সোহরাব মাস্টার। এছাড়া কার্যকরী সদস্য মনোনিত হয়েছেন ইনামুর রহমান, মোসা. রুনু আক্তার, মো. আনোয়ার হোসেন, মো. হাচান ও মো. রাসেল হাওলাদার। সাধারণ সদস্য পদে ৫ জন সদস্য রয়েছেন।
উল্লেখ্য, জেলা প্রেসক্লাব পটুয়াখালী ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত একঝাক দক্ষ সংবাদকর্মী নিয়ে সততা, মেধা ও নিষ্ঠার সাথে জেলা এবং সকল উপজেলার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে একনিষ্ঠ দায়িত্ব পালন করে আসছে। ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৭ তারিখ পর্যন্ত দুই বছরের জন্য এ কমিটি গঠিত হয়েছে। এই নির্বাচনের নির্বাচিত সকল সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.জেড.এম উজ্জল।
এ সময় এ.জেড.এম উজ্জল বলেন, দায়িত্ব ও নিষ্ঠার সাথে সকলকে কাজ করতে হবে। সকলে একটা কথা মনে রাখবেন, সংগঠন কারো একার নয়-এ সংগঠন আপনার আমার সকলের। নবনির্বাচিত কমিটিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
এ বিষয়ে নির্বাচন কমিটির দায়িত্বপ্রাপ্ত আহবায়ক মো. সরোয়ার হোসেন সানু বলেন, সুষ্ঠু এবং নিষ্ঠার সাথে এই নির্বাচনটি উপহার দিতে পেরে আমি আনন্দিত। নবনির্বাচিত কমিটির সকলকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
(এসডি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- আমার কবিতা
- দেশ বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর ৭৩তম জন্মদিন
- গণঅভ্যুত্থানে শহীদ সব পরিবারকে এক কোটি টাকা করে দেওয়ার দাবি এনসিপির
- পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মাস্তুল’
- ‘জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনই আইনসম্মত পদক্ষেপ’
- ইংলিশ প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন ফুটবলারদের নিষিদ্ধের দাবি
- জিল বাংলার শেয়ার কারসাজি তদন্তের নির্দেশ বিএসইসির
- রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ
- সাতক্ষীরায় জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত
- কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র স্পীলওয়ের ১৬ জলকপাট খোলার প্রস্তুতি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১
- ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা হ্যাকিং ঝুঁকিতে’
- ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপি নিরলস প্রচেষ্টা চালাচ্ছে’
- চট্টগ্রামের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
- রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ২২ জন সৈন্য নিহত হয়
- সাতক্ষীরার বাইপাস এলাকার পরিত্যক্ষ ভবন থেকে বয়স্ক মহিলার মরদেহ উদ্ধার
- সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে এইচএসসির ভূগোল বিষয়ে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিব প্রত্যাহার
- কাপ্তাইয়ে 'জুলাই শহীদ দিবস' পালিত
- নগরকান্দায় রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
- কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- পাংশায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা
- ‘চেরনোবিল-ফুকুশিমার সঙ্গে রূপপুরের তুলনা সঠিক নয়’
- কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২৬০ জনের পাশে ৪১ বিজিবি
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- চাষী
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৭ জুলাই ২০২৬
- সাতক্ষীরায় জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত
- কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র স্পীলওয়ের ১৬ জলকপাট খোলার প্রস্তুতি
-1.gif)







