প্রায় দেড় যুগ পর ঠাকুরগাঁওয়ে মন্দিরের ১৪৪ ধারা প্রত্যাহার
ব্যস্ত কুমোরটলির প্রতিমাশিল্পীরা, চলছে পূজার আয়োজন
ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রায় দেড় যুগ পর ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক রসিক রায় জিউ মন্দির থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘ সময়ের পর এই অচলাবস্থা ভেঙে এ বছর প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সমঝোতা করা হয়। এরপর স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করে মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা আয়োজনের অনুমতি দিয়েছে। বর্তমানে এই মন্দির এলাকায় মূর্তি তৈরি ও মন্ডপ সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।
জানা যায়, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর সদর উপজেলার আউলিয়াপুরে শ্রীশ্রী রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতনী ও ইসকনপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মন্দিরের সেবায়েত ফুলবাবু নির্মমভাবে নিহত হন। তখন থেকেই দুর্গাপূজার সময় মন্দির এলাকায় জারি ছিল প্রশাসনের ১৪৪ ধারা। এ বছর প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করে অনুমতি দিয়েছে মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা আয়োজনের। দীর্ঘ প্রায় দেড় যুগ পর এই মন্দিরে আবারও দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় ভক্ত ও স্থানীয়রা ভীষণ আনন্দিত।
স্থানীয় বাসিন্দা মৃগেণ চন্দ্র বলেন, “ প্রায় দেড় যুগ বা ১৬টা বছর আমরা অন্যের মন্দিরে পূজা করেছি। নিজেদের মন্দিরে পূজা করতে না পারাটা আমাদের জন্য অনেক বড় কষ্টের ছিল। অবশেষে আমরা আমাদের মন্দিরে পূজা আয়োজনের সুযোগ পেয়েছি।”
বিকাশ রায় নামের স্থানীয় এক যুবক বলেন, “আমার বয়স এখন প্রায় ২১ বছর। এ মন্দিরে সর্বশেষ যখন পূজা হয়, তখন আমি খুব ছোটো। সে পূজার কথা আমার মনে নেই। বুঝতে শেখার পর থেকে এখানে তালা ঝুলতে দেখেছি আর বাবার কাছে শুনেছি এখানে অনেক বড় পূজার আয়োজন হতো। এসব শুনে আমার সে পূজো দেখতে খুব ইচ্ছে করতো। এবার আমার সে ইচ্ছে পূরণ হবে।
ঠাকুরগাঁও রসিক রায় জিউ মন্দিরের সেবায়েত অপু সরকার বলেন, ২০০৯ সালের সেই ঘটনাই আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। ফুলবাবুর মৃত্যুতে মন্দিরে এক দুঃসহ পরিস্থিতি তৈরি হয়। তখন থেকে পূজা বন্ধ ছিল। দীর্ঘ প্রায় দেড় যুগের কাছাকাছি সময় পর আমরা আবারো এখানে পূজা করতে পারছি তাই আমরা আয়োজনে কোনো কমতি রাখছি না। অনেক বড় ও জমকালো আয়োজন হবে আশা করছি।”
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, “দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রসিক রায় জিউ মন্দিরে এবারের দুর্গোৎসব হয়ে উঠেছে আনন্দ উচ্ছ্বাসে ভরা এক মহোৎসব। প্রশাসনের সহযোগিতা ও দুই পক্ষের সমঝোতায় যে উৎসবের দ্বার খুলেছে, তা শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করে তুলবে বলে আমি বিশ্বাস করি।”
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “জেলা প্রশাসনের একান্ত প্রচেষ্টায় দুই পক্ষ সম্মত হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে যেটুকু সমস্যা আছে আশা করছি সেটাও পূজার পরে সমাধান হয়ে যাবে।”
(এফআর/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শীতে পায়ের যত্ন
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
০২ মে ২০২৬
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
-1.gif)








