চট্টগ্রামে সন্ত্রাসী বিরোধী আইনে বিএনপি নেতাও আসামি, ওসি-ডিসির বিরুদ্ধে অভিযোগ
জে জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ ও পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নগর বিএনপির এক নেতা। তাঁর দাবি, ঘুষ ও চাঁদা না দেওয়ায় তাঁকে ‘মিছিলে না থেকেও’ সন্ত্রাসবিরোধী মামলার আসামি করা হয়েছে।
অভিযোগকারী মাহবুব আলম (৫২) নগরীর ১২ নম্বর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি। তিনি ডবলমুরিং থানার সিটিজেন ফোরামেরও সদস্য। তাঁর দাবি—ঘুষ দাবি; ডবলমুরিং মডেল থানার সাবেক ওসি তদন্ত সাফিউল ইসলাম তাঁর কাছ থেকে শুরুতেই একবারে ২ লাখ ৯০ হাজার টাকা নিয়েছিলেন। পরে আরও ১০ লাখ টাকা দাবি করেন।
বর্তমান ওসি বাবুল আজাদের ভূমিকা হলো সম্প্রতি থানার সিটিজেন ফোরামের বৈঠকে যোগ দিতে গেলে বের হওয়ার সময় বাবুল আজাদও টাকা দাবি করেন। একটা কাজে কিছুদিন আগে ৫০ হাজার টাকাও নিয়েছেন।
মামলায় নাম ঢোকানো হয় যেভাবে-গত ১৯ সেপ্টেম্বর আগ্রাবাদের হাজীপাড়া এলাকায় ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের মিছিলে তিনি উপস্থিতই ছিলেন না। নামাজে ছিলেন, তার ভিডিও প্রমাণও আছে। তবুও মামলা তালিকায় ৩৬ নম্বরে তাঁর নাম দেওয়া হয়েছে।
পরদিন থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে ৬৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এছাড়া আরও ১৫–২০ জন অজ্ঞাত আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই মামলাতেই মাহবুব আলমের নাম ঢোকানো হয়।
অভিযোগকারী ব্যবসায়ি ও বিএনপি নেতা মাহবুব আলম বলেন, “আমি বিএনপির নেতা হলেও ডবলমুরিং থানায় সবসময় সহযোগিতা করেছি। সিটিজেন ফোরামের সদস্য হিসেবেও কাজ করি। অথচ আমাকে টাকার জন্য হয়রানি করা হচ্ছে। আরো অনেক ঘটনা। তবে কমিশনার মহোদয়কে জানালে তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখবেন।”
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, “মামলা হয়েছে এখন তদন্তে যা হওয়ার তাই হবে। আমার বিরুদ্ধে যে কেউ অভিযোগ করতেই পারে। আমি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।”
সিএমপি পশ্চিম জোনের ডিসি হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, “মামলায় বাদী পুলিশ। তথ্য-প্রমাণের ভিত্তিতেই নাম অন্তর্ভুক্ত হয়েছে। ঘটনাস্থলে অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে। কেউ অর্থদাতা, কেউ প্রশ্রয়দাতা বা কেউ মিছিলে অংশ নেয়। বিভিন্ন সোর্স থেকে তথ্য আসায় তদন্তে যাচাই করা হচ্ছে। দোষী না হলে কাউকে প্রসিকিউট করা হবে না।”
পুলিশ ডিসি কবির ভূইয়া আরও বলেন, 'উনিও গত ১৭ বছর ধরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছে আওয়ামী লীগের লোকজনের সাথে যেমন মোর্শেদুল আলম, আ জ ম নাছির, সাইফুল ও কমিশনার ছাবের এর সাথে। তথ্য উপাত্ত যাচাই-বাছাই করা হবে।'
(জেজে/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








