বড়াইগ্রামে সরকারী জায়গার ঘর ভেঙ্গে দিলো ইউএনও, হামলায় পিতা-পুত্র আহত
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র ব্যবসায়ীর দখলে থাকা সরকারী জায়গা জোরপূর্বক দখল করে বিএনপি’র অফিস ঘর নির্মাণ করছিলো স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের কয়েকজন স্থানীয় নেতা-কর্মী। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপস্থিত হয়ে নির্মাণাধীন ওই ঘর ভাঙ্গার নির্দেশ দিলে তা ভাঙ্গা হয়। পরবর্তীতে এই ঘটনার জের ধরে দখলদার চিহ্নিত ওই নেতা-কর্মীরা হামলা চালায় ওই বাজারের ইজারাদার স্থানীয় যুবদল নেতা বাবলু প্রামাণিকের ওপর। এতে গুরুতর রক্তাক্ত আহত হন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হয় তার নাবালক ছেলে আবু তালহা।
গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার নগর মেরীগাছা বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত পিতা বাবলু প্রামাণিক (৫০) ও ছেলে আবু তালহা (১৭)কে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বাবলু প্রামাণিক বাদী হয়ে রবিবার রাত ১০টার দিকে বড়াইগ্রাম থানায় ৮ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে। আসামীরা হলেন, রায়হান (৩৫), আনোয়ার (৩২), ইউনুস (৫০), তাইজুদ্দিন (৪৮), হাসেম (৪৫), ফুয়াদ (৪২), বানি আমিন (৫৫) ও নাহিদ (৩৫)। এদের সকলের বাড়ি মেরীগাছা এলাকায়।
অভিযোগে জানা যায়, মেরীগাছা বাজারে দীর্ঘবছর ধরে সরকারী জায়গায় কাঁচামালের ব্যবসা করে আসছিলো ক্ষুদ্র ব্যবসায়ী বিদ্যুৎ মোল্লা। সম্প্রতি তার ব্যবসা সাময়িক বন্ধ থাকার সুযোগে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের কয়েকজন চিহ্নিত নেতা-কর্মী ওই জায়গা দখল করে এবং বিএনপি’র অফিস ঘর নির্মাণের কথা বলে সিমেন্টের খুঁটি দিয়ে টিনের ছাপড়া দেওয়ার কাজ শুরু করে। খবর পেয়ে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস শনিবার সকাল ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পায় এবং তাৎক্ষনিক তিনি ওই নির্মাণাধীন ঘর ভাঙ্গার নির্দেশ দিলে তা ভাঙ্গা হয়। ইউএনও ঘটনাস্থল ত্যাগ করার পর বেলা ১২টার দিকে উল্লেখিত ওই নেতা-কর্মীরা আতর্কিত হামলা চালায় ইজারাদার বাবলু প্রামাণিকের ওপর। তারা ধারালো হাসুয়া, লোহার পাইপ, লোহার হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে উপর্যুপরী আঘাত করলে এতে রক্তাক্ত জখম হয় বাবলু প্রামাণিক।
এ সময় পিতাকে উদ্ধার করতে এগিয়ে এলে ছেলে তালহা হামলা শিকার হয় এবং গুরুতর জখমপ্রাপ্ত হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে হামলার শিকার পিতা-পুত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত বাবলু প্রামাণিক জানায়, বাজারের সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ হচ্ছে এ খবর ইউএনও স্যারকে আমি দিয়েছি এমন সন্দেহ করে ওরা আমার ওপর হামলা চালিয়েছে। আমার নাবালক ছেলে আমাকে বাঁচাতে এসে সেও গুরুতর জখম হয়েছে। আমিতো এ খবর ইউএনও স্যারকে দেই নাই। তাহলে কেন আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমার ও আমার ছেলের ওপর অন্যায়ভাবে এই হামলার উপযুক্ত বিচার চাই।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়োর হোসেন জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এডিকে/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








