ভবদহ-আমডাঙ্গা খাল সংস্কার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের মণিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার ১৫টি ইউনিয়নে দীর্ঘ কয়েক যুগের জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং টেকসই নদী ব্যবস্থাপনার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হলরুমে "ভবদহ-আমডাঙ্গা সংস্কার আন্দোলন" এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, অপরিকল্পিত ড্রেজিং এবং টিআরএম প্রকল্পের দুর্নীতির কারণে জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অবিলম্বে এই সমস্যা সমাধানে কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
জলাবদ্ধতার শিকার মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহের জন্য আশু ভিত্তিতে বেশ কয়েকটি দাবি পূরণের জন্য জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, পর্যাপ্ত খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করতে হবে। দ্রুত পাম্পিংয়ের মাধ্যমে পানি নিষ্কাশন করে চলতি মৌসুমে মাঠকে ইরি ফসলের উপযোগী করতে হবে। ভবদহ সুইসগেটের সব কটি ভল্ট অবিলম্বে উন্মুক্ত করতে হবে।
দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানের জন্য আন্দোলনকারীরা দাবি পেশ করেছেন। তার মধ্যে রয়েছে, ১৯২৭ সালের ম্যাপ অনুযায়ী নদীর সীমানা পুনরুদ্ধার করে খনন করতে হবে। ২৭ বিল সহ ভবদহ নদী সংযুক্ত বিলের খালসমূহ পুনরুদ্ধার ও খনন করতে হবে। আমডাঙ্গা খাল প্রশস্ত ও গভীর ভাবে খনন করে ভৈরব নদীর সাথে সংযোগ করে দিতে হবে। নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে এবং ড্রেজিংয়ে অপসারিত পলিমাটি দূরে ফেলতে হবে, যাতে তা পুনরায় নদীতে না পড়ে।ভবদহের সুইস গেট আধুনিকায়নপূর্বক উপযুক্ত স্থানে স্থাপন করতে হবে। মুক্তেশ্বরী নদী থেকে ভবদহ হয়ে মধুখালি বারোহাড়ি তিন নদীর মোহনা পর্যন্ত নদী খনন করতে হবে।অপরিকল্পিত মৎস্য চাষ (মাছের ঘের) অবিলম্বে বন্ধ করতে হবে। টিআরএম প্রকল্পের দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। তারা সরকারকে অবিলম্বে ১৫টি ইউনিয়নের পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভবদহ-আমডাঙ্গা সংস্কার আন্দোলনের সভাপতি ও সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর রহমান। এ সময় কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসএ/এসপি/অক্টোবর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২৩ নভেম্বর ২০২৬
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








