দুই এসআইয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
কর্ণফুলীতে যুবলীগ নেতাকে আটক করেও ছেড়ে দিল পুলিশ
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলমগীর কবিরকে আটক করার পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্ণফুলী থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন এসআই মোহাম্মদ রিয়াদুল ইসলাম ও এসআই মোহাম্মদ রুহুল আমিন।
আজ শনিবার দুপুরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার এসআর স্কয়ার কমিউনিটি সেন্টারে এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় পুলিশ বিভাগের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে, দুপুরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসআর স্কয়ার কমিউনিটি সেন্টারে যান যুবলীগ নেতা আলমগীর কবির। এ সময় সাদা পোশাকে থাকা কর্ণফুলী থানার একটি টিম তাঁকে হঠাৎ আটক করে ফেলেন।
স্থানীয়দের দাবি, কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক ব্যক্তিদের মধ্যস্থতায় ও আর্থিক সমঝোতার মাধ্যমে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শিকলবাহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহ্বায়ক আঙ্গুর মেম্বার ও স্থানীয় শ্রমিক নেতা বাহার উদ্দিন। তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
বিষয়টি জানতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন,“এ ধরনের অভিযানের খবর এখনো আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।”
অভিযুক্ত এসআই রিয়াদুল ইসলামও মন্তব্য এড়িয়ে বলেন, “একটা অভিযানে গিয়ে একটু ঝামেলা হয়েছিল। বিস্তারিত জানতে শিকলবাহা ফাঁড়ি আইসির সঙ্গে কথা বলুন।”
কিন্তু শিকলবাহা ফাঁড়ির ইনচার্জ এসআই শামিউর রহমানের ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
স্থানীয়দের দাবি, আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা যদি দায়িত্বের নামে এমন ‘অঘোষিত দরদাম’-এ জড়িয়ে পড়েন, তবে সাধারণ মানুষের ভরসা ক্রমেই নষ্ট হবে।
(জেজে/এসপি/অক্টোবর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








