শিক্ষকদের নৈতিকতা ও দিকনির্দেশনা জাতি গঠনের প্রধান ভিত্তি : অধ্যাপক গোলাম রাসূল
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে প্রেসক্লাব যশোরে অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা সংগঠক ও নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও যশোর জেলার আমির অধ্যাপক গোলাম রাসূল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষক সমাজই জাতির আত্মা। তাঁদের আদর্শ, সততা ও নিষ্ঠাই একটি সুশৃঙ্খল, নৈতিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মূলভিত্তি। শিক্ষকগণ যদি নিজেদের চরিত্র ও আদর্শে উজ্জ্বল উদাহরণ স্থাপন করতে পারেন, তাহলে নতুন প্রজন্ম দেশপ্রেম, দায়িত্ববোধ ও ন্যায়নীতিতে গঠিত নাগরিক হিসেবে বেড়ে উঠবে।
তিনি আরও বলেন, আজকের বিশ্বে শিক্ষা শুধু তথ্য আহরণের মাধ্যম নয় এটি মূল্যবোধ ও মানবিকতার বিকাশের একটি প্রক্রিয়া। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেই দিকেই অগ্রসর করতে হবে। শিক্ষক সমাজকে ছাত্রদের মাঝে নৈতিকতা, মানবতা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে।
রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন, বাংলাদেশে একটি ন্যায় ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য আগামী জাতীয় নির্বাচন অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া উচিত। এতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে, এবং রাষ্ট্র পরিচালনায় সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ঘটবে।
তিনি আরও উল্ল্যেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ ও উন্নয়নমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এই দফাগুলোর মূল লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক অর্থনীতি, জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ।
অধ্যাপক গোলাম রাসূল শিক্ষকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকরা কেবল পাঠদান করবেন না তাঁরা হবেন সমাজের পথপ্রদর্শক। শিক্ষকদের চিন্তা, বক্তব্য ও কর্মের মধ্য দিয়ে সমাজে সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠিত হবে। তাই আজকের শিক্ষক সমাজকে নিজেদের আদর্শে দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক জয়নাল আবেদিন, মতিয়ার রহমান, অধ্যাপক আশরাফ আলী, অধ্যক্ষ সাইদুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষক সমাজই জাতির অগ্রগতির চালিকাশক্তি। তাঁদের সঠিক দিকনির্দেশনা ছাড়া দেশ কখনও টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। শিক্ষা ব্যবস্থায় মানোন্নয়ন, শিক্ষক মর্যাদা বৃদ্ধি ও নৈতিক শিক্ষা পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন।
অনুষ্ঠান শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষক ও সংগঠকরা শিক্ষক মর্যাদা রক্ষা করো, শিক্ষা জাতির মেরুধন্ড এই শ্লোগানে উদ্দীপ্ত ছিলেন।
(এসএ/এসপি/অক্টোবর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২৩ নভেম্বর ২০২৬
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








