E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কন্যাশিশু দিবসে গৌরনদীতে র‌্যালী

২০২৫ অক্টোবর ০৮ ১৯:৪৭:৪৯
কন্যাশিশু দিবসে গৌরনদীতে র‌্যালী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।

বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, উপজেলা প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, জাইকা প্রতিনিধি মেজবা উদ্দিন সহ অন্যান্যরা।

(টিবি/এসপি/অক্টোবর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test