সাতক্ষীরায় পাঁচ লাখেরও বেশি শিশুকে টিকার আওতায় আনবে স্বাস্থ্য বিভাগ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : টিসিভি (Typhoid Conjugate Vaccine) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।
সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জয়ন্ত সরকার, ডা. ইসমাত জাহান সুমনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধি ডা. রাশেদসহ সিভিল সার্জন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে এই টিসিভি টিকাদান কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলার মোট ৫ লাখ ৬ হাজার ৭৫৮ জন শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৭৫০ জন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ১ লাখ ৬৬ হাজার ৮ জন কমিউনিটি পর্যায়ের শিশু অন্তর্ভুক্ত।
আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত ১৮ কর্মদিবসব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে। প্রথম দুই সপ্তাহ (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে এবং পরবর্তী দুই সপ্তাহ (১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে তথা গ্রাম ও শহরাঞ্চলের নিয়মিত ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালিত হবে।
টিকা গ্রহণের জন্য প্রত্যেক শিশুকে ১৭-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপ “VAXEPI” (www.vaxepi.gov.bd)-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে টিকা পাবে, আর শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা শিশুরা নিকটস্থ স্থায়ী বা অস্থায়ী (আউটরিচ) ইপিআই কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।
এছাড়াও কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে টিকা না পেলে সে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকেও টিকা নিতে পারবে। টিকা গ্রহণের পর প্রত্যেক শিশু বা শিক্ষার্থী VAXEPI অ্যাপ থেকে টিকার সনদ ডাউনলোড করতে পারবে।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকা অত্যন্ত কার্যকর। এই টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হলে জেলার শিশুদের মধ্যে টাইফয়েডের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
(আরকে/এসপি/অক্টোবর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- দেশের প্রথম ব্যাংক হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক
- দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ
- বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, মসজিদের ইমামের যাবজ্জীবন
- ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
- ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক
- গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা
- লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
- আরও কমলো সোনার দাম
- হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন
- নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
-1.gif)








