শ্রমিকলীগ নেতার বাধায় সরকারি ভবন নির্মাণ কাজ বন্ধ
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শ্রমিকলীগ নেতার বাধায় মডেল গ্রাম সমবায় সমিতির ভবন নির্মানের কাজ থমকে আছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শ্রমিকলীগ নেতা ঢাকায় বসে ভবন নির্মান বন্ধে মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করার কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। এনিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের।
হোসনাবাদ মডেল গ্রাম সমবায় সমিতির সদস্য আজিম আকন, মনিরুজ্জামান আকনসহ একাধিক সদস্যরা বলেন, সমিতির ভবন নির্মানের জন্য জমির মালিক স্থানীয় শাহ আলম রাড়ী ২০২২ সালে ১৫ শতক জমি দান করে দেন। পরবর্তীতে ২০২৪ সালে ২ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে মাদার ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে ভবন নির্মানের কাজ শুরু করা হয়। নির্মান কাজ শুরুর দুইদিন পরই স্থানীয় বাসিন্দা শ্রমিকলীগ নেতা রবিউল ইসলাম সুমনের আবেদনের প্রেক্ষিতে বরিশাল সহকারী জজ আদালত থেকে জমির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে ভবন নির্মানের কাজ বন্ধ হয়ে যায়।
তারা আরও বলেন-একই বছরের ৭ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেলে পূনরায় ভবন নির্মানের কাজ শুরু করা হয়। পরবর্তীতে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৬ মাসের জন্য স্ট্যাটাস-কো আদেশ জারি করা হয়। গত ১২ আগস্ট স্ট্যাটাস-কো’র মেয়াদ শেষ হয়ে গেছে। এরপরও সে (রবিউল) বিভিন্ন প্রভাব খাটিয়ে সরকারি ভবন নির্মান কাজ বন্ধের পাঁয়তারা চালাচ্ছে।
অভিযোগ করে তারা আরও বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে রবিউল ইসলাম সুমন নিজেকে ঢাকা মহানগর শ্রমিকলীগের সহসভাপতি পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে ভবন নির্মানে বাঁধা প্রদান করেছেন। বিভিন্ন কৌশলে এখনো সেই ধারা তিনি অব্যাহত রেখেছেন।
স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানিয়েছেন, রবিউলের দাদা মোহসিন আকন স্থানীয় শাহ আলম রাড়ীর কাছে জমি বিক্রি করে গেছেন। ওই জমির দলিল পর্চা সব শাহ আলমের নামে। এরপরও সে (রবিউল) আদালতে মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। তার বাঁধার কারনে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। তারা আরও জানিয়েছেন-নিজের রাজনৈতিক পরিচয় গোপন রেখে রবিউল ইসলাম সুমন বর্তমান ক্ষমতাসীন কতিপয় কেন্দ্রীয় নেতার মাধ্যমে হোসনাবাদ মডেল গ্রাম সমবায় সমিতির ভবন নির্মানের কাজ বন্ধ করার চেষ্টা করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে রবিউল ইসলাম সুমন বলেন, জমি দানকারী শাহ আলম রাড়ীর সাথে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় আদালত থেকে জমির ওপর স্থিতিবস্থা জারি করা হয়েছে। যে কারনে ভবন নির্মান কাজ বন্ধ ছিলো। সর্বশেষ ন্যায় বিচারের জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। হাইকোর্ট বিষয়টি নিস্পত্তির জন্য নিন্ম আদালতকে নির্দেশ দিয়েছেন। আদালতে মামলা চলমান থাকার পরেও সেখানে কাজ চালিয়ে যাচ্ছে।
উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানিয়েছেন, চলতি বছরের জুন মাসে ভবন নির্মাণ শেষ হওয়ার কথা ছিলো। তবে আদাতলের নিষেধাজ্ঞা থাকায় এতোদিন নির্মান কাজ বন্ধ ছিলো। বর্তমানে নিষেধাজ্ঞা না থাকায় কাজ শুরু করা হয়েছে। দ্রুত কাজটি সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
(টিবি/এসপি/অক্টোবর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








