নড়াইলে দুই স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে দুই স্কুলছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরিয়ান ইসলাম অভ্র (১৬) খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আহত অপর ছাত্র নিরব বিশ্বাস (১৩) নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় রয়েছেন।
আহত শিক্ষার্থী আরিয়ান ইসলাম অভ্র যশোর সদরের নীলগঞ্জ এলাকার সৌরভ মাহমুদের ছেলে। অভ্র ছোট বেলা থেকেই নড়াইল সদরের বেতবাড়িয়া এলাকায় নানাবাড়ি থাকেন। সে গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। তার বন্ধু নিরব বিশ্বাস একই উপজেলার দক্ষিণ নড়াইলের সাধন বিশ্বাসের ছেলে ও সপ্তম শ্রেণীর ছাত্র।
ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর রাতে নড়াইল-যশোর মহাসড়কের সীতারামপুর ব্রিজ এলাকায়।
এ ঘটনায় ভুক্তভোগী অভ্র'র নানী মোছাঃ সুফিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি হলেন- নড়াইল পৌর এলাকার মহিষখোলা গ্রামের মো: মনিরুলের ছেলে রাব্বি সিয়াম (২৫)। ঘটনা স্থলে রাব্বির সহযোগী হিসেবে ছিলেন নড়াইল সদরের দুর্গাপুরের বাসিন্দা দুরন্ত বিশ্বাস যুধিষ্ঠি (৩০) ও মহিষখোলার গ্রামের বাসিন্দা খন্দকার শায়খ আলী আবির (২১)।
মামলা সূত্রে জানা যায়, ২ অক্টোবর রাতে শহরের বাঁধাঘাটের পূজার মেলা দেখে অভ্র ও নিরব মোটরসাইকেলে বের হন। সীতারামপুর এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে থাকা তিনজন যুবক তাদের পথরোধ করে। তুচ্ছ কারণে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে দুই স্কুলছাত্রকে বেধড়ক মারধর করেন। এতে আরিয়ান গুরুতর আহত ও নিরবের কলারবোন ভেঙে যায়। অভিযুক্তরা তাদের মোটরসাইকেল ভাঙচুর করে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
পরে এক পথচারী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে আরিয়ানকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে তিনি আইসিইউতে আছে।
মামলার এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা নিরবের প্যান্ট খুলে মোটরসাইকেলের গরম সাইলেন্সারে তার শরীরের পেছনের অংশ পুড়িয়ে দেয়। এতে নিরব গুরুতর দগ্ধ হয়।
আরিয়ানের নানী সুফিয়া বেগম বলেন, দুইজন স্কুলপড়ুয়া বাচ্চাকে তিনজন প্রাপ্তবয়স্ক যেভাবে পিটিয়েছে, তা অমানবিক। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
নড়াইল সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, মামলা রুজু হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে এ ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুলপড়ুয়া দুই কিশোরের ওপর এ ধরনের নির্মম নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সিয়াম ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
(আরএম/এএস/অক্টোবর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








