নড়াইলে খুচরা সার বিক্রেতাদের অস্তিত্ব রক্ষার দাবিতে মানববন্ধন স্মারকলিপি পেশ
রূপক মুখার্জি, নড়াইল : বাংলাদেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিল এবং পেশাগত টিকে থাকার দাবিতে নড়াইলের লোহাগড়ায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকালে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার ব্যবসায়ীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খুচরা সার ব্যবসায়ী হীরক মোল্লা, আব্দুল আলিম, মাসুদ রানা, জাকির হোসেন, ইউনুস হোসেন পলাশসহ প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, দেশব্যাপী লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং খুচরা সার বিক্রেতা হিসেবে কাউকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এ ঘোষণায় সারাদেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা মারাত্মকভাবে হতাশ ও উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। তারা দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে পৈত্রিকসূত্রে সার ব্যবসায় নিয়োজিত, কৃষক পর্যায়ে সার পৌঁছে দিচ্ছেন, ব্যাংক ঋণ গ্রহণ করে কাজ করছেন এবং কৃষকদের কাছ থেকে ৩০–৪০ লক্ষ টাকার মতো বাকিতে সার সরবরাহ করছেন। ফলে খুচরা বিক্রেতাদের জীবিকা বন্ধ হয়ে গেলে তাদের পরিবারসহ প্রায় ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।
বক্তারা আরো বলেন, খুচরা সার বিক্রেতাদের বিদ্যমান আইডি কার্ড ও লাইসেন্স বলবৎ রাখতে হবে। ২৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে কেএসবিএবি-কে ট্রেড অর্গানাইজেশন (টি.ও) নিবন্ধন দিতে হবে এবং নীতিমালা প্রণয়নে বিক্রেতা প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত করতে হবে।
মানববন্ধন শেষে খুচরা সার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো : আবু রিয়াদ স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, প্রদত্ত স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে।
এ সংক্রান্ত অনুলিপি প্রেরণ করা হয়েছে, কৃষি ও বাণিজ্য উপদেষ্টা, কৃষি সচিব, মহাপরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), জেলা প্রশাসক নড়াইল, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল এবং উপজেলা কৃষি অফিসার লোহাগড়া।
(আরএম/এসপি/অক্টোবর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








