ভোমরায় ১০ কোটি টাকার ভারতীয় শাড়ী ও লেহেঙ্গার চালান আটক
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সরিষার খৈল আমদানির অন্তরালে প্রায় ১০ কোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গাসহ বিভিন্ন মালামালের চালান আটক করা হয়েছে। রবিবার রাতে বিজিবি ও কাস্টমসের পৃথক অভিযানে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সরকারি পার্কিং ইয়ার্ড থেকে ভারতীয় দুটি ট্রাকসহ বিশাল এই শাড়ীর ও লেহেঙ্গার চালান আটক করা হয়।
কাস্টমস সুত্রে জানা যায়, চাপাই নবাবঞ্জের আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স হুস্ইান এন্টারপ্রাইজ ভোমরা স্থলবন্দর দিয়ে ৬০ টন ভারতীয় সরিষার খৈল আমদানীর জন্য ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে পশ্চিমবঙ্গের রপ্তানিকারক প্রতিষ্ঠান বিকে এন্টারপ্রাইজের অনুকূলে গত ৫ অক্টোবর এলসি (০৯৫৫২৫০১০২৫৩) প্রদান করেন। ঘোজাডাঙা বন্দরের সিএ-এফ এজেন্ট (কার্গো) কান্তি দত্ত এ মাল ছাড় করান। ঘটনার দিন ভারতীয় সরিষার খৈল বোঝাই দুটি ট্রাক সিএ-এফ যশোরের জেবা এন্টারপ্রাইজ ছাড় করায়। বিল অফ এনট্রির ২০০ টাকা চাঁদা পরিশোধ করেন অহিদুল ইসলামের মালিকানাধীন ফরহাদ ইন্টারন্যাশনাল ও কাস্টমসসে ফাইল পুটআপ দেন মাষ্টার রাইসুল হক টুকু এর প্রতিষ্ঠান সিএ-এফ স্বাদ এন্টারপ্রাইজ। ট্রাক দুটি ভোমরাস্থল বন্দরের পার্কিং ইয়ার্ডে ঢোকার সাথে সাথে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়।
এসময় বিজিবি সদস্যরা স্থলবন্দরের বনন্ডেট এলাকায় সরিষার খৈল ভর্তি ট্রাকের বস্তা খুলে ভারতীয় উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গার খোঁজ পায়। এরপর বন্দর থেকে বিজিবি সদস্যরা সরিষার খৈল ও ভারতীয় শাড়ী লেহেঙ্গা বোঝায় ট্রাকটি বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসেন। তবে সিএ-এফ ফরহাদ এন্টারপ্রাইজ ও স্বাদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিল অব এন্ট্রির চাঁদার টাকা জমা ও বিল অব ্এন্ট্রি পুট আপ দেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীূকার করা হয়েছে।
এদিকে, উক্ত আমদানীকারক প্রতিষ্ঠানের পক্ষে যশোরের সিএন্ডএফ এজেন্ট জেবা এন্টার প্রাইজের পরিচালক জাকির হোসেন উল্লেখিত ৬০ টন সরিষার খৈলের শ্লুস্কায়নের জন্য বিলঅব এন্ট্রি দাখিল করেন। দুটি ট্রাকের মধ্যে একটি বিজিবি সদস্যরা আটক করে নিয়ে গেলেও অপর ট্রাকটি কায়িক পরীক্ষণকালে কাস্টমস পরিদর্শক প্রতিটি সরিষার খৈলের বস্তায় ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা লট দেখতে পান। কাস্টমস কর্তৃপক্ষ সরিষার খৈল বোঝায় ওই ভারতীয় ট্রাক থেকে ৮হাজার ৭৮৪ পিস উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেন। কাস্টমস কর্তৃক জব্দকৃত ট্রাকের পণ্যের মূল্য ট্রাক বাদে তারা প্রায় আড়াই কোটি টাকা নির্ধারণ করেছেন।
অপরদিকে, বিজিবি জানায়, তাদের হাতে জব্দকৃত ট্রাকের পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় খৈল ২০ হাজার কেজি, অতি উন্নতমানের শাড়ী ২ হাজার ৪৮৯ পিস, উন্নতমানের শাড়ী ২ হাজার ১০০ পিস, অতি উন্নমানের থ্রি-পিস ৩৫৮ পিস, উন্নতমানের থ্রি-পিস ১৫০ পিস, ব্লাউজ ২০৫ পিস, ফেনসিডিল ১৫০ বোতল, ভারতীয় ট্রাক একটি ও বাংলাদেশী ট্রাক ২টি।
বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায় লেঃ কর্ণেল আশরাফুল বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক জব্দকৃত মালামালের বাজার মূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।
ভোমরা কস্টমস এর সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, তারা আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় থ্রপিস ও লেহেঙ্গা আটাক করেছেন।
কাস্টমস ও বিজিবি কর্তৃক জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য প্রায় ১০ কোটির টাকা বলে জানা গেছে।
(আরবে/এসপি/অক্টোবর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
২৪ অক্টোবর ২০২৬
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
-1.gif)








