E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ

২০২৫ অক্টোবর ১৭ ১৮:৩৪:৫৭
টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমি আয়োজিত টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে জয় স্পোর্টিং ক্লাব-পীরগঞ্জকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী  হয়েছে নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমি। ৭ সেপ্টেম্বর টুনিরহাট শহীদ জিয়াউর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো:সাবেত আলী।

কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ৮টিদল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. নুরুল ইসলাম নুরু।

উদ্বোধনী ম্যাচে খান ব্রাদার্স ফুটবল একাডেমির কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে কিশোর ফুটবল একাডেমি। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে শেরপুর ফুটবল একাডেমি বগুড়াকে পরাজিত করে বিজয়ী হয়েছে মিহির স্পোর্টিং ক্লাব-সৈয়দপুর। তৃতীয় ম্যাচে ২-০ গোলে লালমনিরহাট মর্নিংস্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়েছে টুস্টার বোদা ফুটবল একাডেমি। প্রতিটি ম্যাচের মধ্যমাঠ পরিচালনা করছেন রংপুর বিভাগীয় রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য টি আই ছামি। সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষ্ণ চাকমা ও ব্রজেন রায়। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২০অক্টোবর সোমবার, দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর শুক্রবার।

(আরএআর/এসপি/অক্টোবর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১০ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test