শ্রীপুরে সংবাদকর্মীর পা ভেঙ্গে দেয়ার হুমকি ইউপি সদস্যের
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে রাস্তার অনিয়ম খুঁজতে গেলে সংবাদকর্মীকে ঠ্যাংয়ের নালা ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছে ইউপি সদস্য। হুমকির ৪ মিনিট ২৫ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা জন্ম নেয়।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকির ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী সাংবাদিক শিহাব খান (৩৬) শ্রীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখন্ড গ্রামের মৃত আব্দুল হাকিম খানের ছেলে। তিনি এটিএন নিউজ ও জাতীয় দৈনিক মানবকন্ঠের শ্রীপুর প্রতিনিধি।
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ নূরে আলম (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা অডিওতে শোনা যায়, অপরিচিত এক নাম্বার থেকে ইউপি সদস্যের ছেলে কাজল সাংবাদিক শিহাব খানের মুঠোফোনে ফোন করে সালাম বিনিময় করে বলেন, আমি কাজল ইউপি সদস্য নূরে আলমের ছেলে। আপনি কি সাংবাদিক শিহাব ভাই? আপনি কোথায় আছেন? আপনি কি গাজীপুর আসছিলেন? তারপরে, গাজীপুর আসছিলেন যে এখানে বাড়ির রাস্তা করতেছে। আপনি মেম্বারকে ফোন দিবেন। এসময় সাংবাদিক শিহাব খান বলেন, কেন আপনাকে ফোন দিবো। এসময় উত্তেজিত হয়ে ইউপি সদস্যের ছেলে কাজল বলেন, আপনি করবেন না মানে। এসময় ইউপি সদস্য উত্তেজিত হয়ে মুঠোফোনে বলেন আপনি কে জানি? বেডার রাস্তা বেডা ট্যাহা দিইয়া করতাছে। আপনি ইউএনওকে ফোন করেন ক্যান? আপনারা যে বাটপার হয়েছেন। আমার এলাকায় আসলে ঠ্যাংয়ের নালা ভাইঙ্গা (ভেঙ্গে) ফেলবো। এরা বাটপারি ছাড়া কিছুই করে না। ছয় নাম্বার ইট দিইয়া রাস্তা করলে তোর সমস্যা কি? শুয়োরের বাচ্চা, দালালের বাচ্চা। এসময় ইউপি সদস্য উত্তেজিত হয়ে গালি দিয়ে বলে তোর ইনকাম সোর্স কি। মাসে ইনকাম কি? তরে শ্রীপুর থানার মধ্যে যেহানেই (যেখানে) পাবো মাইরা (মেরে) ঠ্যাং ভাইঙ্গা দেম (দিবো)।
ভুক্তভোগী সাংবাদিক শিহাব খান বলেন, আজ সোমবার দুপুরের দিকে গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাবুলের বাড়ির রাস্তার ইট সলিং কাজ হচ্ছে। যেখানে নির্মাণ কাজে নিন্ম মানের ইট ব্যবহার হচ্ছে। এসময় ভিডিও ছবি ধারণ করে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে বক্তব্য চাই। এর কিছুক্ষণ পর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। অপরপ্রান্ত থেকে ইউপি সদস্যের ছেলে পরিচয়ে সালাম বিনিময় করে রাস্তার বিষয়ে জানতে চান। তখন উত্তেজিত হয়ে প্রথমে ইউপি সদস্যের ছেলে হুমকি দেয়। এর কিছুক্ষণ পর ইউপি সদস্য উত্তেজিত হয়ে বলেন তার এলাকায় গেলে ঠ্যাংয়ের নালা ভেঙ্গে দিবে। তিনি আরও জানান, এধরণের হুমকির পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্ত ইউপি সদস্য মো. নূরে আলম বলেন, আমি রাগের মাথায় এই কথা বলে ফেলছি। আমি রাস্তায় কোন ধরনের নিন্ম মানের ইটা ব্যবহার করেনি কোনদিন। সাংবাদিক আমাকে না জানিয়ে উপরের স্যারদের জানিয়েছে বলে একটু রাগে এমন কথা বলছি।
গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মাহবুব আলম বলেন, বিষয়টি শুনেছি। এবিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে মামলা রুজু করা হচ্ছে।
(এসআর/এএস/অক্টোবর ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








