‘ভোটের প্রতিশ্রুতি নয়, সেবা করার সুযোগ দিন’
নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক হাজী আশরাফ উদ্দিন তার নির্বাচনী প্রচারণা ও উঠোন বৈঠক অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার মোগরাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুহাট্রা বায়তুল মামুর জামে মসজিদে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
জুমার নামাজের আগে খুতবা পূর্ব মুহূর্তে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে হাজী আশরাফ উদ্দিন বলেন, মোগরাপাড়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ইউনিয়ন। আমি এই ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের সেবা করতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই, আপনাদের প্রার্থী হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি একজন ব্যবসায়ী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমার কাছে আসে, আমি সবসময় চেষ্টা করি তাদের কথা শুনে সঠিক সমাধান দিতে, সহযোগিতা করতে। আর এই ধরনের সমাজসেবা চলমান থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেন আপনাদের সেবা করার সুযোগ পাই।
তিনি আরও বলেন, আমাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে না, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, যেন আমি সময় ও সুযোগ পেলে আপনাদের পাশে থেকে প্রকৃত অর্থে সেবা করতে পারি। ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে আমি ব্যক্তিগত উদ্যোগে মশার ওষুধের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি বাড়ি ও এলাকায় এই ওষুধ প্রয়োগ করা হবে। তবে আপনারা সবাই স্কুল, মাদরাসা, মসজিদসহ নিজ নিজ বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখবেন।
নামাজ শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গুহাট্রা এলাকায় ব্যাপক জনসংযোগ পরিচালনা করেন। এসময় তিনি এলাকার প্রবীণ, যুবক ও ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে গুহাট্রা বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন কাজে হাজী আশরাফ উদ্দিন নগদ অর্থ অনুদান প্রদান করেন। তার এই অনুদান পেয়ে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও তার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
(এনএস/এসপি/অক্টোবর ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








