নভেম্বরে গণভোট ও ৫ দফা দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার, গাজীপুর : নভেম্বরে গণভোট আয়োজন ও গণ-আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলা শহরের শিববাড়ী মোড়ে এই সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে উত্তাল জনসমুদ্রের রূপ নেয় পুরো এলাকা।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ হোসেন আলী।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ আজ পরিবর্তনের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আমরা গণতন্ত্র, ন্যায় ও ন্যায্যতার নতুন যাত্রায় অঙ্গীকারবদ্ধ। নভেম্বরে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট আদায়ই হবে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের সূচনা বিন্দু।
তিনি আরও বলেন, “এই আন্দোলন কোনো দলের নয়, এটি জনগণের আন্দোলন—ন্যায়বিচার, সমতা ও প্রকৃত প্রতিনিধিত্বের লড়াই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী জননেতা খাইরুল হাসান। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, এটি হচ্ছে মুক্তচিন্তা, জবাবদিহি ও জনগণের অধিকার ফিরিয়ে আনার ঘোষণা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, মোহাম্মদ আজহার ইসলাম ইসলাম মোল্লা, গাজীপুর সদর থানা মেট্রো জামাতের আমি অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান,মহানগর শিবিরের সভাপতি রেজাউল ইসলাম,, ব্যবসায়ী নেতা ও চিকিৎসক নেতা মোঃ আমজাদ হোসেনসহ স্থানীয় জামায়াত,ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায়। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে।
৫ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, এর আগে নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের ম্যান্ডেট গ্রহণ করা, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
পরে একটি বিক্ষোভ মিছিল মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলী সড়কের তিতাস গ্যাস এলাকায় গিয়ে শেষ হয়।
(এস/এসপি/অক্টোবর ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








