সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া চর্চাসাহিত্য আড্ডার ৪৮৮ তম আসর অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায়। এর মধ্য দিয়েই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো ঐতিহাসিক জালাল মঞ্চ। ২০২৪ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেন্দুয়ার কৃতী সন্তান মরমী বাউল সাধক ওস্তাদ জালাল উদ্দিন খা: কে দেওয়া হয় মরনোত্তর একুশে পদক। শিল্পী, সংস্কৃতি কর্মী ও সর্বস্তরের জনগণের দাবির প্রেক্ষিতে ১৯ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্তরে নির্মিত হয় দৃষ্টি নন্দন জালাল মঞ্চ। গত ১৪ অক্টোবর সন্ধ্যার পর মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মাহমুদ জামান। ওই অনুষ্ঠানে তিনি কেন্দুয়া উপজেলাকে লোকজ সংস্কৃতির রাজধানী হিসেবে ঘোষণা করেন।
উদ্বোধনের ৬/৭ দিন পর থেকে জালাল মঞ্চের নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন ওঠে। গণমাধ্যমকর্মী মাজারুল ইসলাম উজ্জ্বল, হুমায়ুন কবির ও মনিরুল ইসলাম আকন্দ সোয়েল কেন্দুয়া প্রতিদিন আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইন প্রত্রিকায় জালাল মঞ্চের নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি, জালাল মঞ্চ নির্মাণের নামে টাকা হেরফের করা হয়েছে। এ নিয়ে শুরু হয় বিভিন্ন মহলে তোলপার। সংস্কৃতি সেবী ও অনেক গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের নেতারা জালাল মঞ্চ নির্মাণ নিয়ে নেতিবাচক দৃষ্টিতে না দেখার জন্য আহবান জানান। তাদের মতে ১৯৭২ সনে জালাল উদ্দিন খা পরলোক গমন করেন। এর পর থেকে জালাল উদ্দিন খা: কে স্মরণীয় করে রাখতে স্মৃতি ফলক বা ম্যুরাল নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। গত ২০২৪ সালে মরনোত্তর একুশে পদক পাওয়ার পর জালাল উদ্দিন খা’র ১৩০তম জন্ম দিন উপলক্ষে আয়োজন করা হয় ৩ দিন ব্যাপি জালাল মেলার।
কেন্দুয়া উপজেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় ৩ দিন ব্যাপি জালাল মেলায় শত শত দর্শক শ্রোতার আগমন ঘটে। ওই মেলা থেকেই জালাল মঞ্চ নির্মাণের দাবি ওঠে। এর প্রেক্ষিতে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার পরিকল্পনা গ্রহণ করেন। তিনি জালাল মঞ্চ নির্মাণের জন্য কেন্দুয়া পৌরসভা ও উপজেলা পরিষদ থেকে অর্থ সংগ্রহ করে নির্মাণ কাজ শুরু করেন।
সম্পূর্ণ কাজ সমাপ্ত না হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার নির্মাণ ব্যয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে চ্যালেঞ্জ ছুরে দিয়ে বলেন, জালাল মঞ্চ নির্মাণে এক টাকারও কোন অনিয়মন দূর্নীতি হয়নি। তিনি কি কি খাতে ১৯ লাখ ৭ হাজার ৭ শত ৬৩ টাকা খরচ হয়েছে বা হবে তার বিবরণ তুলে ধরে একটি প্রেস নোট ইউএনও কেন্দুয়ার আইডি থেকে গত ২১ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
তিনি বলেন, যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান জালাল মঞ্চে নির্মাণ ব্যয় সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্য সংগ্রহ করে তা প্রচারের দাবি জানান।
জালাল মঞ্চের ব্যয় নিয়ে মঞ্চের নির্মাণ শিল্পী রবিউল ইসলাম রুদ্র একটি ভিডিও সাক্ষাতকারে বলেন, জালাল মঞ্চ নির্মাণে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। আমরা যারা কাজ করেছি সঠিক হিসাব মিলিয়ে দিতে পারবো। এখানে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই।
দেশ বরেণ্য লোক শিল্পী ও পালা গায়ক আব্দুল কদ্দুস বয়াতী স্বপ্রনোদিত হয়ে একটি ভিডিও সাক্ষাতকারে কেন্দুয়া প্রেসক্লাব তথা সকল গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, জালাল উদ্দিন খা আমাদের জাতীয় সম্পদ। তাঁর স্মরণে যে জালাল মঞ্চ নির্মাণ করা হয়েছে এটি একটি ঐতিহাসিক নিদর্শন। তিনি সকল গণমাধ্যমকর্মীদের জালাল মঞ্চ নিয়ে অযথা বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানান।
নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ও ভালোবাসার কবি তানবীর জাহান চৌধুরী বলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার একজন সংস্কৃতি সেবী ও সৎ মানুষ। তিনি বাউল কবি দীন শরৎ এর স্মৃতি ফলক ও বাউল সাধক ওস্তাদ জালাল উদ্দিন খা স্মরণে ‘ঐতিহাসিক জালাল মঞ্চ’ নির্মাণ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। কেন্দুয়াসহ জেলার সকল সাহিত্য সংস্কৃতি কর্মীদের পক্ষে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর নবনির্মিত জালাল মঞ্চ সকল দল, ধর্ম ও জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত ঘোষনা করে এক গণবিজ্ঞপ্তী প্রচার করেন ইউএনও।
এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, নৈতিকতা, শিল্প ও সাহিত্যের অবাধ চর্চার মাধ্যমে একটি সুষ্ঠ ও সুন্দর সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে জালাল মঞ্চ। তিনি সকল নাগরিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠন ও তাদের সকল প্রকার সামাজিক সাংস্কৃতিক শিক্ষা মূলক আয়োজনের জন্য এই মঞ্চটি উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ব্যবহার করার সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তীতে জানিয়েছেন।
প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার ও আব্দুস সালাম সরকার বলেন, ওস্তাদ জালাল উদ্দিন খা স্মরণে যে জালাল মঞ্চ নির্মাণ করা হয়েছে তা লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়ার ইতিহাসে একটি মাইলফলক। এতে শিল্প সংস্কৃতির বিকাশের অনেক সুযোগ তৈরি হয়েছে।
(এসবি/এসপি/অক্টোবর ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








