ঐতিহাসিক পঙ্খীরাজ খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক পঙ্খীরাজ খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পঙ্খীরাজ খালটি উপজেলার উদ্ধবগঞ্জ হতে ভট্টপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। দক্ষিণ ষোলপাড়া কালভার্টের পাশে প্রায় ১৫-২০ ফুট খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন বলে জানান স্থানীয়রা।
আজ রবিবার সকালে সরেজমিন দেখা যায়,দক্ষিণ ষোলপাড়ার সিরাতুল মুস্তাকিম মাদরাসার নিকটের কালভার্টের সীমানা থেকে পঙ্খীরাজ খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন মোগরাপাড়া ইউনিয়নের মিজানুর রহমান মিজান। শুধু খাল দখল নয় সরকারি খাস জমি দখল সহ অনুমোদন না নিয়ে ব্লিডিং কোড না মেনেই তিনি নির্মাণ করছেন বহুতল ভবন।
এ ব্যাপানে তিনি জানান, জমিটা তার কেনা। যতোটুকু জমি কিনেছেন ততোটুকুতেই ব্লিডিং করছেন। খাল দখল হচ্ছে কিনা এ ব্যাপারে কোন উত্তর দিতে পারেননি।
গ্রামবাসীরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্থায়ীভাবে কলম গেঁথে স্থাপনা নির্মাণের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের নাকের ডগায় বসে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় কাজ চালিয়ে যাচ্ছেন। এভাবে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করতে থাকলে সামান্য বৃষ্টি হলেই খালের পানি লোকালয়ে ঢুকবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাই ঐতিহাসিক এই খালটি রক্ষার্থে অবৈধ স্থায়ী পাকা স্থাপনা উচ্ছেদ করে ফের খালটির ঐতিহ্য রক্ষায় খনন করার দাবি জানান তারা।
ভট্টপর গ্রামের মাসুদ রানা জানান, উদ্ববগঞ্জ-পানামের এ রাস্তাটি মালিকের জমির উপর দিয়ে গেছে। অথচ পূর্ব দিকে ১০-১৫ ফুট খাস জমি আছে। খাল দখল করা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারন বলেও তিনি জানান।
ঠিকাদার রিংকু জানান, তিনি ইঞ্জিনিয়ার সজিবের আন্ডারে কাজ করছেন। প্লান পাশের ব্যাপারে তিনি বলেন কাগজ জমা দিয়ে ইঞ্জিনিয়ার সজিব কাজ করছেন।
এ ব্যাপারে প্লান ইঞ্জিনিয়ার সজিব বলেন, আমি কাগজ জমা দিয়ে কাজ করছি। আগে ব্লিডিং হউক পরে প্লান পাশ করিয়ে নিবো। এ রকম কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সোনারগাঁয়ে গত প্রায় ১ বছর ধরে কোন প্লান পাস করছে না। তাহলে লোকজন কি বসে থাকবে?
সোনারগাঁ পৌরসভার প্রধান প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, প্লান জমা দিয়েই ব্লিডিং নির্মাণ করা বেআইনি। তাছাড়া সরকারি খাস জমি ও খাল দখল করা আইন বর্হিভূত কাজ। এ ব্যাপারে ইউএনও স্যারের দৃষ্টি আকর্ষণ করছি।
সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমান বলেন, অবৈধভাবে খাল দখলের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। ম্যাপ দেখে অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে খাল উদ্ধার করা হবে।
(এসবি/এসপি/অক্টোবর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








