সাভার সিআরপিতে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদযাপন
তপু ঘোষাল, সাভার : “অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন”—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হয়েছে ১৬তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-তে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে শোভাযাত্রাটি শিমুলতলা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় সিআরপি প্রাঙ্গণে এসে শেষ হয়।
উদ্বোধন করেন সিআরপি-র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর। তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে দেশের সর্বস্তরে পুনর্বাসন সেবা নিশ্চিত করতে একসাথে কাজ করার আহ্বান জানান।
বরাবরের মতো এবারও বিশ্বের ১১১টি দেশের সঙ্গে একযোগে বাংলাদেশে দিবসটি উদযাপিত হয়। বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিওটিএ), বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট (বিএইচপিআই) এর অকুপেশনাল থেরাপি বিভাগ এবং সিআরপি যৌথভাবে আয়োজন করে এই অনুষ্ঠান। অকুপেশনাল থেরাপি পেশা ও এর চিকিৎসা সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল এবারের মূল লক্ষ্য। এ উপলক্ষে সারাদেশে লিফলেট, পোস্টার ও ব্যানারসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ মনিরুজ্জামান, প্রেসিডেন্ট, বিওটিএ; মো. তৌহিদুল ইসলাম, কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান, অকুপেশনাল থেরাপি বিভাগ; এবং মতিউর রহমান, সহকারী নির্বাহী পরিচালক, টিএমএসএস।
এছাড়াও বিওটিএ-র সদস্য, অকুপেশনাল থেরাপি ছাত্রছাত্রী ও পেশাজীবী, ডাক্তার, নার্স, সমাজকর্মী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি র্যালি ও আলোচনাসভায় অংশ নেন।
সকাল ১১টায় সিআরপি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অকুপেশনাল থেরাপি কোর্স চালু, সরকারি পর্যায়ে অকুপেশনাল থেরাপিস্টদের প্রথম শ্রেণিতে পদায়ন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নসহ স্বাস্থ্যখাতে অকুপেশনাল থেরাপি অন্তর্ভুক্তির দাবি জানান।
সাভারের পাশাপাশি সিআরপি’র দেশের ১৩টি শাখা এবং জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটি উদযাপিত হয়।
(টিজি/এএস/অক্টোবর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








