E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামায়াতের আমিরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, পূবাইল থানার ওসি ক্লোজ

২০২৫ অক্টোবর ২৮ ১৯:০৫:২৭
জামায়াতের আমিরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, পূবাইল থানার ওসি ক্লোজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীরের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ওসি শেখ মোঃ আমিরুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ জাহিদ হোসেন ভুঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জানা গেছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে সোমবার পুবাইল থানার ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পুবাইল থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা ও গাজীপুর মহানগর মজলিসে সুরার সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আমজাদ হোসেন খান।

অভিযোগে বলা হয়, পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম (মুরাদ) একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে সভা সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে ওসি আমিরুল ইসলাম মুরাদ লিখেছেন জামায়াতের লোকেরা স্বাধীনতা বিরোধী এবং তাদের বাংলাদেশ রাজনীতি করার অধিকার আছে কিনা সেটার জন্য গণভোট হওয়া প্রয়োজন। ফেসবুকের এই মন্তব্যের স্ক্রিনশট এবং কিছু ভিডিওসহ করা অভিযোগে অভিযুক্ত ওসিকে বর্তমান স্থান থেকে শুধু বদলী নয় দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়।

এ বিষয়ে পুবাইল থানা জামায়াতে ইসলামীর আমীর আশরাফ আলী কাজল বলেন, কেন্দ্রীয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেন সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের আবার আন্দোলনে নামতে হয়েছে, এটা লজ্জাজনক। এই পোস্টে ওসি মুরাদের ফেসবুক আইডি থেকে একটি একটি মন্তব্য করেন আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীরা এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা? একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি কিভাবে এই ধরনের মন্তব্য করেন? এজন্য আমরা কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

(এস/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test