রূপপুর পারমাণবিকে আগুন, কি বলছেন রূপপুর কর্তৃপক্ষ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তুপে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডের ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় এবং ফেসবুকে ভিডিও ফুটেজসহ প্রচারিত হয়।
তাৎক্ষণিকভাবে এই ঘটনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। ফলে এই ঘটনা শুধুমাত্র ফায়ার সর্ভিসের বক্তব্য দিয়ে বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে প্রচারিত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়।
বৃহস্পতিবার গভীর রাতে প্রকল্পের উর্দ্ধতন বৈজ্ঞনিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট (গণমাধ্যম) সৈকত আহমেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে অগ্নিকান্ডের ঘটনায় বিভ্রান্ত না হওয়ার আহব্বান জানিয়ে বলেন, সংঘঠিত অগ্নিকান্ড দ্রুত সময়ের মধ্যে সফলভাবে নিয়ন্ত্রণ হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে পদ্মা নদী ও ইছামতী নদীর প্রবাহ সচল রাখার জন্য তৈরিকৃত কৃত্রিম চ্যানেলের পাশে ডাম্পিং কাঠের বর্জ্য অপসারণকালে একটি ছোট আকারের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে কর্মরত ইমামুল এন্টারপ্রাইজের কয়েকজন শ্রমিক তাৎণিকভাবে বিষয়টি প্রকল্পের কন্ট্রোল রুমে জানায়। কন্ট্রোল রুম থেকে দ্রুততম সময়ে প্রকল্পের নিজস্ব ফায়ার ইউনিট, রূপপুর মডার্ন ফায়ার স্টেশন এবং গ্রিণসিটি ফায়ার স্টেশনকে অবহিত করা হয়। সংশ্লিষ্ট ফায়ার ইউনিটসমূহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্মিলিতভাবে অগ্নি-নির্বাপণ কার্যক্রম শুরু করে। তাদের কার্যকর পদেেপ মাত্র ৪০ মিনিটের মধ্যে অর্থাৎ দুপুর ১টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয় এবং নির্বাপণ কার্যক্রম সম্পন্ন ঘোষণা করা হয়। এ ঘটনায় প্রকল্পের কোনো তি হয়নি এবং প্রকল্পের সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়েনি।
অগ্নিকান্ডের সূত্রপাত জানার কাজ চলমান আছে জানিয়ে প্রকল্পের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল ফায়ার সার্ভিস ইউনিট, কর্মী ও দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে বিভ্রান্ত বা গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
(এসকেকে/এএস/নভেম্বর ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








