সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ
নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আটটার দিকে আধিপত্য বিস্তার, বাঘ বাটোয়ারা ও একটি কোম্পানির কাজের দখল নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের মধ্যে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আষাড়িয়ারচর এলাকার শিল্পকারখানায় আধিপত্য নিয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক মো.জলিলের মধ্যে বিরোধ চলে আসছিল।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, ৫ আগস্টের পর আঃ রউফ লুটপাট, চাঁদাবাজী ও অবৈধ গ্যাস বানিজ্য শুরু করে। এতে তারই ছোট ভাই বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত মাসে তিতাস কর্তৃপক্ষে আঃ রউফের অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দেয়। এতে মো. জলিলের ওপর ক্ষিপ্ত হয় আঃ রউফ। রউফের ধারনা তারই ছোট ভাই জলিল ষড়যন্ত্র করে তার অবৈধ কারখানা গুড়িয়ে দিয়েছে। বিএনপি নেতা আব্দুর রউফ ও তাঁর আপন ভাই বিএনপি নেতা আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ ও আল মোস্তফা কোম্পানির বালুভরাট, রাস্তা সংস্কার ও জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আব্দুল জলিলপন্থীরা আব্দুর রউফের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
অপরদিকে রউফপন্থীদের বিরুদ্ধেও জলিলপন্থীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আব্দুর রউফ পরিকল্পিতভাবে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা হালিম এর লোকজনকে সাথে নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। অপরদিকে, আব্দুর রউফ পক্ষ থেকে অভিযোগ করা হয়,জলিলপন্থীরা জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাদের ওপর হামলা চালায়। সংঘর্ষে জলিলপন্থীদের চারটি ঘরে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।
লতিফ আহত ও সজীবদের চারটা ঘর এবং স্কুটিতে আগুন লাগিয়েছে। লুটপাট ও ভাঙচুর হয়েছে বাবু, কায়েম, সায়েম, সিরাজ, টুক্কু ও তৌহিদুল্লাহ বেপারীর বাড়িতে।
উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, তাদের দুই ভাইয়ের ব্যক্তিগত দ্বন্ধের দায় দল নিবে না। দলীয় ভাবে তদন্ত করে দোষীকে দল থেকে বহিষ্কার করা হবে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
(এনকেএস/এসপি/নভেম্বর ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- ‘বিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা’
- গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার
- ‘প্রচন্ড লড়াই শেষে পাকবাহিনী বরিশাল শহর দখল করে নেয়’
- ‘বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে’
- ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ
- একটি ক্ষুদ্র পুরাতন গল্প
- ভালুক ও মৌমাছির গল্প
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল
- টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
- নলডাঙ্গা এস্টেট নিয়ে নতুন গবেষণায় উন্মোচিত মুঘল বাংলার ভিন্ন বাস্তবতা
- সাতক্ষীরায় বিপুল পরিমান রাসায়নিক মিশ্রিত আম জব্দের পর বিনিষ্ট
- সাতক্ষীরায় ৬৩ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
- বগুড়ায় মুচলেকা দিয়ে ম্যাডাম ডাকা হতে অব্যাহতি পেলেন পিকআপ চালক
- ফরিদপুরের কানাইপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- কোটালীপাড়ায় ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত আটক
- জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ
- অসাম্প্রদায়িক ও শোষিত মানুষের কণ্ঠস্বর পঙ্কজ ভট্টাচার্য
- ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে খুন, স্বর্ণালংকার লুট
- সমৃদ্ধ আগামী গড়তে মেধার সুরক্ষা নিশ্চিত হোক
- ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন
- ‘আরও ভালো ব্যাটিং করতে পারি’
- বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পীযূষ সিকদার’র কবিতা
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
-1.gif)








