ভাঙ্গুড়ার সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
শামীম হাসান মিলন, চাটমোহর : পাবনার ভাঙ্গুড়ার বাবা-মা হারা এতিম ছোট্ট সেই দুই শিশু মরিয়ম ও তার ভাই ইসমাইলের সকল দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল রবিবার বিকেলের দিকে তারেক রহমানের পক্ষে ওই দুই শিশুর খোঁজখবর নিতে উপজেলার প্রত্যন্ত মাদারবাড়িয়া গ্রামে ছুটে আসেন 'আমরা বিএনপি পরিবার' নামের একটি সংগঠন।
সংগঠনের পক্ষে অনুষ্ঠানের বিশেষ অতিথি পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ধানের শীষের প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এতিম ওই দুই শিশুর হাতে নগদ অর্থ তুলে দেন।
এসময় প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস শিশু মরিয়ম ও ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, "আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে এই নিভৃত পল্লীর একটি অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন "আমরা বিএনপি পরিবার'। আমরা সংগঠনটির সকল সদস্যের মঙ্গল কামনা করি। মহান আল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মানবিক কাজকে কবুল করুন।"
অনুষ্ঠানে 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিন বিএনপি'র সদস্য আরিফা সুলতানা রুমা।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলার মাদারবাড়িয়া গ্রামের দুই শিশু মরিয়ম ও ইসমাইলের হতদরিদ্র বাবা ওয়াজেদ আলী পাঁচ বছর আগে স্ট্রোক করে মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন মা আজিমা খাতুন। কিন্তু সম্প্রতি তারও মৃত্যু হলে এতিম হয়ে যায় ওই দুই শিশু। বাবা-মা ছাড়া জরাজীর্ণ একটি ঘরে খুব কষ্টে জীবনযাপন করছিলেন তারা। এ নিয়ে সম্প্রতি ছোট্ট এতিম দুই শিশুকে বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি গোচর হলে তার পক্ষ থেকে 'আমরা বিএনপি পরিবার' তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন।
(এসএইচ/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- বগুড়া ও কুষ্টিয়া সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়
- পদ্মা সেতু এলাকায় ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- নগরকান্দায় বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন: ঘাতক ভাগ্নে গ্রেপ্তার
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- অনৈতিক কাজ সন্দেহে ঘরে উঁকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
- ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা পলাশ
- পদ্মায় ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ
- শিশুকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনির শিকার এক ব্যক্তি
- ফরিদপুরে যুবতী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর বাড়িতে চিকিৎসক দল
- ফরিদপুরের কানাইপুর বাজারে আবারও চুরি
- আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা
- থেরওয়াদা বৌদ্ধ বিহারে দুর্ধর্ষ চুরি, ১২ মূর্তি নিয়ে চম্পট
- ফুলপুরে কিশোরী ধর্ষণ, বিষপানে আত্মহত্যা
- ২৪ দিনের শিশুকে পঙ্গু করে ভিক্ষাবৃত্তির চেষ্টা মাদকাসক্ত মা-বাবার
- দিনাজপুরে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ
- অস্ত্র মামলায় ডাকাত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর
- ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
- ঈদের পথে লাশের মিছিল, মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ
- ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ১০টি কার্তুজ ও ৯টি টিআর গ্যাস সেল উদ্ধার
- নারায়ণগঞ্জের ‘হাম’ পরিস্থিতি বেশ ভালো, রয়েছে পর্যাপ্ত টিকা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
- টিকা থেকে ট্র্যাজেডি: সাফল্যের গল্প যখন ইউনূস জমানার ব্যর্থতার দায়ে ম্লান
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
-1.gif)








