নারায়ণগঞ্জে দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে এসিল্যান্ডের পদক্ষেপ
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে ভূমি সেবায় দালালদের দৌরাত্ম্য ও অবৈধ দখলদারিত্ব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলো। ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে কাচঁপুর সার্কেলভুক্ত এলাকায় সক্রিয় একটি শক্তিশালী দালাল চক্র চিহ্নিত করা হয়। পরে অবস্থান নেয়া দালালদের অফিসের ভিতর-বাহির থেকে অপসারণ করা হয়। ধারণা করা হচ্ছে, এ কারণে একটি দালালচক্র সাংবাদিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জানা যায়, নামধারী কার্ড সর্বস্ব কিছু সাংবাদিকও এই দালাল চক্রের সাথে জড়িত।
এ বিষয়ে জানতে আজ রবিবার এসিল্যান্ড ফাইরুজ তাসনিম এর অফিসে গেলে তিনি বলেন, দালালদের উপস্থিতি সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ, সময় নষ্ট এবং নানা জটিলতায় ফেলছে। তাই হয়রানি দূর করতে কাগজ যাচাই-বাছাই ও শুনানির মাধ্যমে নামজারি প্রদান করা হচ্ছে। আমাদের লক্ষ্য ভূমি সেবাকে সম্পূর্ণ দালালমুক্ত করা ও জনগণের কাছে সহজলভ্য করা। সবাই যেন কেবল সরকারি নির্ধারিত ফি দিয়ে যেকোন স্থান থেকে সরাসরি সেবা নিতে পারেন।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে কেউ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার করলেও, আমি দালালমুক্ত সেবা দিয়ে জনগণের দরজায় সেবা পৌঁছে দিবো। নিরীহ কৃষকসহ ভূমি মালিকদের সেবার জন্য সরকার আমাকে এখানে পাঠিয়েছে। কোনো অন্যায়কে প্রশ্রয় দিবোনা। নামজারি সেবা চলমান, কোন সময়ই বন্ধ ছিলো না।
তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় এক মুক্তিযোদ্ধা জানান, এখন ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে সাধারণ মানুষ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে পারছেন। ফলে দ্রুত সমস্যা সমাধান হচ্ছে এবং জনগণের আস্থাও বৃদ্ধি পেয়েছে। মিসকেসের সংখ্যাও কমে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাদীপুর ইউনিয়ন থেকে নামজারি করতে আসা কৃষক বলেন, আগে বাধ্য হয়ে দালালদের মাধ্যমে কাজ করতে হতো। এখন দালাল নেই, সরাসরি অফিস থেকে সেবা পাওয়া যাচ্ছে। এতে আমাদের জন্য কাজ অনেক সহজ হয়েছে।
স্থানীয়রা জানান, এ কার্যক্রম অব্যাহত থাকলে কাচঁপুর সার্কেলে ভূমি সেবা ব্যবস্থায়, যুগান্তকারী উদাহরণ হয়ে থাকবে।
(এসবি/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- ‘বিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা’
- গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার
- ‘প্রচন্ড লড়াই শেষে পাকবাহিনী বরিশাল শহর দখল করে নেয়’
- ‘বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে’
- ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ
- একটি ক্ষুদ্র পুরাতন গল্প
- ভালুক ও মৌমাছির গল্প
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল
- টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
- নলডাঙ্গা এস্টেট নিয়ে নতুন গবেষণায় উন্মোচিত মুঘল বাংলার ভিন্ন বাস্তবতা
- সাতক্ষীরায় বিপুল পরিমান রাসায়নিক মিশ্রিত আম জব্দের পর বিনিষ্ট
- সাতক্ষীরায় ৬৩ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
- বগুড়ায় মুচলেকা দিয়ে ম্যাডাম ডাকা হতে অব্যাহতি পেলেন পিকআপ চালক
- ফরিদপুরের কানাইপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- কোটালীপাড়ায় ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত আটক
- জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ
- অসাম্প্রদায়িক ও শোষিত মানুষের কণ্ঠস্বর পঙ্কজ ভট্টাচার্য
- ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে খুন, স্বর্ণালংকার লুট
- সমৃদ্ধ আগামী গড়তে মেধার সুরক্ষা নিশ্চিত হোক
- ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন
- ‘আরও ভালো ব্যাটিং করতে পারি’
- বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পীযূষ সিকদার’র কবিতা
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
-1.gif)








