E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরনদীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

২০২৫ নভেম্বর ০৯ ১৮:৪৬:১৫
গৌরনদীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে বিএনপি’র নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার গৌরনদী বাসষ্ট্যান্ডে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু প্রমূখ।

(টিবি/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test