‘দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন’
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মাগুরা-২আসনের প্রার্থী অধ্যাপক এম বি বাকের বলেছেন,দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।
বুধবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার ৬নং মহম্মদপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে রওশন মার্কেট চত্বরে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,"বাংলাদেশ জামায়াতে ইসলামী ছলেবলে বা কৌশলে নয়,জনগণের ভালোবাসা অর্জন করে ক্ষমতায় যেতে চায়।
আমরা শান্তিপ্রিয় মানুষ,আমরা চাই শান্তিতে থাকতে। মানুষের হৃদয় জয় করেই আমরা জনগণের প্রতিনিধি হতে চাই।”
অধ্যাপক এম বি বাকের আরও বলেন,“আমরা হানাহানি,খুনোখুনি বা মারামারি চাই না।
আমরা চাই সমাজের প্রতিটি শ্রেণি-পেশার,সকল ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে।জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোনো অন্যায়-অত্যাচার,ঘুষ,দুর্নীতি বা বৈষম্য থাকবে না।কৃষক,শ্রমিক, জেলে,মুজুর ও সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করা হবে।
স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করব।
সভায় তিনি আরও আশা প্রকাশ করে বলেন,যারা গত ১৭ বছর ধরে ভোট দিতে পারেননি,তারা আগামী নির্বাচনে ঈদের আনন্দ নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করবেন ইনশাআল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হুসাইন আহমেদ কাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান,অডিট ও আইসিটি বিষয়ক সম্পাদক মাও.কবির হুসাইন,শুরা সদস্য মাও.নুর আহমেদ,উপজেলা ভারপ্রাপ্ত আমির মাস্টার নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক রেজাউল হক,বায়তুল মাল সম্পাদক মাও.মোশারেফ হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের হুসাইন।
ওয়ার্ড জামায়াতের নেতাদের নেতৃত্বে মিছিল নিয়ে যথাসময়ে সম্মেলনস্থলে উপস্থিত হন শত শত কর্মী ও সমর্থক। পুরো এলাকা ছিল স্লোগানে মুখরিত“দেশের- উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট দিন, সমাজে শান্তি আনুন।
(বিএসআর/এএস/নভেম্বর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- আবারও কমলো সোনার দাম
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
১৩ মার্চ ২০২৬
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
-1.gif)








