মনোনয়ন না পাওয়ায় হালিমের কর্মী-সমর্থকদের বিক্ষোভ
রাজন্য রুহানি, জামালপুর : সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমকে বিএনপির দলীয় মনোনয়ন না দেওয়ায় জামালপুরের ইসলামপুরে মানববন্ধন, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছেন তাঁর কর্মী-সমর্থকরা। জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আজ শনিবার দুপুরের দিকে ইসলামপুর পৌর শহরের থানা মোড় এলাকায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এ কর্মসূচি চলে। সেখানে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ দানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক ডেভিটসহ অনেকেই।
বক্তারা বলেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার, নদীশাসন ও নদী ভাঙন রোধকল্পে বাস্তবমুখী পদক্ষেপ, শিক্ষার মানোন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, চিকিৎসা সেবার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাঁর বিরুদ্ধে ১৪টি হয়রানিমূলক মামলা দেয়া হয়। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। তাঁর নেতৃত্ব, সততা এবং জনপ্রিয়তার কারণে তাঁকে মনোনয়ন দিলে ইসলামপুর আসনে বিএনপির জয়লাভ নিশ্চিত হবে।
বক্তরা আরও বলেন, এ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন এএসএম আব্দুল হালিমকে দেয়া হবে, এটাই ইসলামপুরবাসীর প্রত্যাশা। সম্ভাব্য মনোনয়ন পাওয়া ১/১১ এর সংস্কারপন্থী সুলতান মাহমুদ বাবু শারীরিকভাবে কর্মক্ষম না হওয়াতে ভোটের প্রচারণা সেভাবে করতেও পারছেন না। এছাড়াও তার বিরুদ্ধে কমিটি বাণিজ্য এবং চাঁদাবাজির অভিযোগও রয়েছে। এদিকে এএসএম আব্দুল হালিমকে চুড়ান্ত মনোনয়ন না দিলে এ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী জয়ী হওয়ার সম্ভবনা রয়েছে। এএসএম আব্দুল হালিমকে মনোনয়ন না দিলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন নেতা-কর্মীরা।
মানববন্ধনে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রুহুল আজম লুলু, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হুদা পাহলোয়ান স্ট্যালিন, যুবনেতা মনির খান লোহানী ও সাখাওয়াত হোসেন সুজনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মী ও সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
(আরআর/এসপি/নভেম্বর ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








