বাগেরহাটে পাউবো’র জমি দখলের মহোৎসব
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সড়কের দুই পাশে সাড়ি সাড়ি ভবন, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, ভবনসহ কাঠের তৈরি বসত ঘর। বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরে ৩৬/১ পোল্ডারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে এসব ইমারত নির্মান করেছেন। বিভিন্ন সময় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে তালিকা ও চিঠি চালাচালি হলেও দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে পারেনি পাউবো। সর্বশেষ ২৭ অক্টোবর ১৭২টি অবৈধ স্থাপনার মালিককে তাদের স্থাপনা সরিয়ে নিতে চিঠি দিয়েছে পাউবো। এখনো সরকারি এ জমি দখলমুক্ত হয়নি। উপজেলা সদর বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের দুই পাশে সরকারি জমিতে প্রভাবশালীদের ইমারত। এখানে রয়েছে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল খানের তিন তলা বাড়ি। তার বিপরীত পাশে মাস্টার দ্বীন মোহাম্মাদের দুই তলা বাড়ি ও মার্কেট। ইসলামী আন্দোলন নেতা জাহাঙ্গীর আলম মুন্সির তিনতলা ভবন, ডা. কাজী মফিদুল ইসলাম বাবুলের দুই তলা ভবনসহ অসংখ্য পাকা, আধাপাকা ও কাঁচা ভবন রয়েছে এই সড়কের দুই পাশে।
অসতিপর বৃদ্ধ আব্দুল গফফারের সড়কের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জমি বালু ভরাট করে এই ভবন করেছে। ক্ষমতাবানরাই এই ভবন নির্মান করেছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন বলেন, এসব ভবন ও ইমারত পানি উন্নয়ন বোর্ডের অজানা নয়। একটা তিন তলা ভবন করতে কমপক্ষে এক বছর লাগে, যখন নির্মান করেছে তখন বাঁধা দেয়নি পানি উন্নয়ন বোর্ড। এই চিঠি দিয়েছে। সরকারি জায়গায় সরকারি লোকের সম্মতি ছাড়া আমরা ভবন করি নাই। কর্মকর্তাদের টাকা দিয়ে ভবন করেছি। সবার অভিযোগের তীর পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব সার্ভেয়ার মো. নাইমুল হককের দিকে। এসব অভিযোগ অস্বীকার করে নাইমুল হক বলেন, দখলদ্বারদের উচ্ছেদে চিঠি দেওয়ায়, এখন তারা এই প্রপাগান্ডা ছড়াচ্ছেন।
বড় দখলদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান কারাগারে রয়েছেন। আরও কয়েকজনকে ফোন করলে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি। ইসলামী আন্দোলন নেতা জাহাঙ্গীর আলম মুন্সি বলেন, যে জমিতে তার ভবন রয়েছে ওই জমি তিনি পৈত্রিক সূত্রে পেয়েছেন। উপজেলা পরিষদ থেকে ভবনের নকশার অনুমোদন নিয়ে তিনি এই ভবন করেছেন।
চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মুমিনুল হক টুলু বিশ্বাস বলেন, তার দলের কেউ এই দখল প্রক্রিয়ার সাথে জড়িত নয়। আর দখলদার যতই শক্তিশালি হোক তাকে উচ্ছেদ করে সরকারি জমি সাধারণ মানুষের কল্যানে কাজে ব্যবহারের অনুরোধ করেন তিনি।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বাগেরহাটের ৯টি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত ৩ হাজার ৬০০ একর জমি রয়েছে, এসব জমিতে ২ হাজারের বেশি অবৈধ স্থাপনা রয়েছে। এরমধ্যে চিতলমারীতে ১৭২টি অবৈধ স্থাপনার মালিককে তাদের স্থাপনা সরিয়ে নিতে চিঠি দেয়া হয়েছে। নতুন করে কেউ যাতে অবৈধ দখল করতে না পারে সেজন্য কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। আর নোটিশ জারির পরে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া সম্পন্ন হলেই উচ্ছেদ অভিযান শুরু করা হবে। একই সাথে পাউবোর কোন কর্মচারী-কর্মকর্তা দকল কাজে যুক্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
(এস/এসপি/নভেম্বর ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








