ধামরাইয়ে সাধক অমৃত লাল ভক্তের ১৭৭তম বার্ষিকীতে সপ্তাহব্যাপী উৎসব
দীপক চন্দ্র পাল, ধামরাই : তমসাচ্ছন্ন ঘোরকলির কঠোর যন্ত্রনায় জগৎ সংসার আজ সর্বগ্রাসী ভোগবাদের কষাঘাতে নিস্পেসিত। বর্তমান পরিবেশ উত্তপ্ত কার্যকলাপে একেবারেই অস্থির। আর এই পতন প্রবণ মানবতা উদ্ধারনে মুক্তির দূত রূপে আবিভূর্ত হয়ে এসেছেন মহাবতার গৌরসুন্দর মহা নাম হরে কৃঞ্চ হরে কৃঞ্চ কৃঞ্চ কৃঞ্চ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নামসূধা বিলিয়ে পরিত্রান পাবার জন্যে ও ভ্রান্তপথ থেকে নিস্কৃতি পাবার মানসে,দেশ ও জাতির মঙ্গলার্থে মহামানব “অমৃত ভক্তের ” অনুসৃতপথ ধরে ভক্তরা গত ১১ নভেম্ববর থেকে ১৭৭ তম উৎসবের প্রার্থনায় ব্রতী হয়েছে ভক্তরা। আগামী ১৮ ই নভেম্ববর শেষ হবে এই উৎসব।
অমৃতলাল ভক্তের আশ্রম ও এই বৃহৎ পুকুর পার ঘীরেই মূলতঃ সপ্তাহব্যাপী এই উৎসব। কথিত রয়েছে আগত ভক্তরা নানা রোগ নিরাময় ও শান্তির প্রত্যাশায় অমৃতলাল ভক্তের এই বৃহৎ পুকুরে আগত ভক্তরা স্নান কার্য় সম্পন্ন করে থাকে পাপ মুক্তি পাবার আশায়।
ঢাকার অদুরে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল অমৃত লাল ভক্তের পুকুর পার এখন এক তীর্থ স্থানে পরিণত হয়েছে। ১৭৭ বছর পূর্বে সাধক পূুরুষ অমৃত লাল ভক্ত মূূলতঃ ধর্মীয় চেতনায় সপ্তাহ ব্যাপী এই উৎসব ও তার মেলার গোড়া পত্তন করেছিলেন। কালের বির্বতনে আজ সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এই উৎসব হয়ে উঠেছে সার্বজনীন। লাখো মানুষের উপস্থিতিতে মেলাঙ্গন হয়ে উঠেছে কোলাহল মূখর।
প্রতি বছরের মত এবারো ১১ নভেম্বর থেকে নানা কর্মসূচি ও অধিবাস প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল অমৃত লাল ভক্তের সপ্তাহ ব্যাপী এই ধর্মীয় উৎসব ও তার মেলা।
গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হলেও বৃহস্পতিবার অধিবাস কীত্তনের মধ্য দিয়ে এই উৎসবের মূল অনুষ্ঠান শুরু হয় বলে জানান উৎসব কমিটির শ্রীভজহরি ভৌমিক।
সপ্তাহব্যাপী এ উৎসবে আগত ভক্তবৃন্দের জন্য শত মন চাল-ডাল রান্নার আয়োজন করা হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানান উৎসব কমিটির ও খাগাইল উচ্চ বালিকা বিদ্যালয়ের সা্েক প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার। সকল শ্রেনীর মানুষ এই উৎসবকে প্রানবন্ত করতে সার্বিক সহযোতিা করে থাকেন। এই উৎসবে লাখো ভক্তের সমাগমে মিলন মেলায় পরিনত হবে বলেন।
যোগাযোগের ক্ষেত্রে এই বাইশাকান্দ ইউনিয়নের খাগাইল অমৃত ভক্তের পুকুর পার মেলাঙ্গটি যেন উপজেলা সদর থেকে আজো বিচ্ছিন্ন এক জনপদ। ধামরাইয়ের ধানতারা ও কুশুরা হয়ে কিছু পথ পাকা করা হলেও আজো মেলাঙ্গ পযন্ত একটি সড়ক পাকা করা হয়নি। যাতায়াতের ক্ষেত্রে মেলাঙ্গনে যেতে আজো ব্যাপক অসুবিধার সম্মুখিন সকল শ্রেনীর মানুষ। সকল শ্রেণীর মানুষের দাবী ধানতার ,ও কুশুরার সাথে অমৃত লাল ভক্তের মেলাঙ্গন পর্যন্ত রাসবতাটি পাকা করনের দাবী জানিয়েছে এলাকাবাসি।
উৎসব কমিটির সাবেক সভাপতি নগেন্দ্র নাথ সরকার তিনি আশা প্রকাশ করে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় এবারো শান্তিপূর্ন ভাবে এই উৎসব সম্পন্ন হবে।স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও সার্বক্ষনিক পুলিশ প্রশাসনের নজর দারী রয়েছে বলেন। এ মেলায় সকল শ্রেণী-পেশার মাসুষ উৎসব উপভোগ করে থাকেন।
১৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হবে শ্রী মদ্ভাগবত গীতাপাঠ, গীতপাঠ করবেন অধ্যাপক গুরুদাস মন্ডল মহাশাস্ত্রী। চৌদ্দমাদল অনুষ্ঠান সহ তারক ব্রহ্ম হরিনাম সুধা বিতরন ও কুঞ্জ ভঙ্গ এবং ধর্মসভা শেষে, ভক্তকুন্ড প্রদক্ষিন, মোহনত বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহ ব্যাপী “অমৃত ভক্তের ১৬৮ তম বাৎসরিক এ উৎসব।
গ্রামীন জনপদের এই উৎসবের মেলাঙ্গন জুড়ে বিভিন্ন ধরনের দোকান পসার, স্টল, বেদীনিদের চুড়ি, বাঁশ-বেত, মাটির তেরী তৈজষপত্র, ধামরাইয়ের ঐতিহ্যবাহী তামা-কাঁসা শিল্পের ষ্টল সহ প্লাষ্টিক, মেলামাইন, এ্যালমোনিয়ামের দোকান বসেছে। পাশাপশি মিষ্টি সহ নানা ধরনের খাবারের দোকান।
মেলায় নাগর দোলার কড়কড় শব্দে শিশু-কিশোররা মেতে উঠছে গোটা সপ্তাহজুড়ে।
মেলা ও উ্ৎসব কমিটির সভাপতি শিক্ষক ভবেশ চন্দ্র সরকার জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এখানে পুলিশ মোতায়েন রাখা হয় উৎসবের এ কয় দিন। বিগত বছর গুলিতে অত্যন্ত শান্তি পূর্নভাবে অনূষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারো শান্তিপূর্ন ভাবে এই উৎসব সম্পন্ন হবে বলে তার বিশ্বাস।
(ডিসিপি/এসপি/নভেম্বর ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
-1.gif)








