খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচির চলতি আগষ্ট ও সেপ্টেম্বর মাসের সুবিধাভোগিদের জন্য বরাদ্দকৃত ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে বিক্রর অভিযোগ ওঠেছে। প্রতিমাসে ৯ হাজার ৪১৮ জন সুবিথা ভোগির মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির কথা থাকলেও উপজেলা খাদ্য নিযন্ত্রক (খাদ্য কর্মকর্তা) কাওসার আহমেদ অনিয়ম দুর্নীতির আশ্রয়ে কারসাজি করে ডিলারদেরকে না জানিয়েই সমদয় খাদ্যশস্য (চাল) কালো বাজারে বিক্রি করে দেন।বর্তমান বাজার দরে ওই খাদ্য শস্যের দাম অনুমান ২ কোটি টাকার উপরে হবে।
জানা যায়, কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ২৬ জন ডিলার রযেছে। ওই ডিলারদের অনুকূলে গত আগষ্ট ও সেপ্টেম্বর মাসে ২৮০ মেঃ টন করে ২ মাসে ৫৬০ মেঃ টন চাল বরাদ্দ দেওয়া হয়।প্রতিমাসে ৯ হাজার ৪১৮ জন হত দরিদ্র নর- নারীর মধ্যে ১৫ টাকা কেজি দরে বিক্রি করার কথা ছিল।
সুবিধা ভোগিদের মধ্যে বরাদ্দকৃত চাল না পেয়ে উপজলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার পর থেকেই ওই খাদ্য কর্মকর্তা কাওসার আহমেদ দফায় দফায় ডিলারদেরকে নিযে বৈঠক করছেন।তিনি বিষয়টিকে ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছেন।
এদিকে খাদ্যশস্য কালোবাজারে বিক্রির অভিযোগের শুনানী শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।একটি সুত্রে জানা যায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদ্যকর্মকর্তাকে শাসিয়েছেন।
এ ব্যাপারে খাদ্যকর্মকর্তা কাওসার আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আগষ্ট মাসের চাল বিক্রির ক্ষেত্রে কিছুটা অনিয়ম হয়েছে।
সুবিধাভোগিরা যথানিয়মে চাল পাননি।চাল বিক্রির সময় ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতেই চাল সুবিধাভোগীদের মাঝে চাল করা হয়।কিন্তু কিভাবে অনিয়ম হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।তবে তিনি অনিয়মের বিষয়টি গনমাধ্যমে প্রকাশ না করার জন্যও দাবি করেন।
নাম প্রকাশে কয়েকজন ডিরার বলেন, এ ঘটনায় আমরা হতবাক হয়েছি।আমরা ডিলার।বেশী কিছু বলতে গেলে আমরা নানা অসুবিধার মুখে পরে যাই।খাদ্য কর্মকর্তা ডিলারদের ডিলারশীপ নবায়ন করার কথা বলে প্রতিজনের নিকট থেকে ৩০ হাাজার করে টাকা নিয়েছেন।আবার আমাদেরকে না জানিয়ে কিভাবে বরাদ্দকৃত চাল বিক্রি করে দিলেন খাদ্য কর্মকর্তা তা তদন্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিষয়টি জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার গনমাধ্যমকে জানান, অভিযোগের প্রেক্ষিতে শুনানী চলছে।শুনানী শেষে সত্য প্রমানিত হলে এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এসবি/এসপি/নভেম্বর ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা’
- ‘আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল’
- মুক্তিযোদ্ধা আজাহার আলী শহীদ হন
- ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সুন্দরবনের চার বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
- ‘দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার’
- ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘ভালো ফলাফল করলে ভবনসহ শিক্ষার সকল সুযোগ-সুবিধা দেয়া হবে’
- জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নিজঘর থেকে নার্সের রহস্যজনক মরদেহ উদ্ধার
- ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধর
- ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি
- সাতক্ষীরায় খেলারডাঙ্গীর মনসুর আলীর মেয়ে কোহিনুরের লাশ উদ্ধার
- সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল
- যৌতুক পেতে স্ত্রীকে মারপিটের পর আটক রাখল ছাত্রদল নেতা, উদ্ধার করল পুলিশ
- তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, বৈরী আবহাওয়ায় বাধাগ্রস্ত পর্যটক ও জেলেদের যাত্রা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- নিরাপদ ও আধুনিক কর্পোরেট ব্যাংকিং সেবায় ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেট’ মোবাইল অ্যাপ চালু
- কাপাসিয়ায় জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে চান এসিল্যান্ড নাহিদুল হক
- রসাটমের নতুন রেডিওফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে পরীক্ষামূলক উৎপাদন শুরু
- মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
- শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি টাকা আদায়ের অভিযোগ
- খাওয়ার পরে হাঁটা জরুরি
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- যুবলীগ নেতা হত্যা, লক্ষ্মীপুরে ৫ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৪
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
-1.gif)








