লালপুরে দুই কমিটির দ্বন্দ্বে গোঁসাই আশ্রমের নবান্ন উৎসব নিয়ে শঙ্কা
লালপুর প্রতিনিধি : আগামী ২২ নভেম্বর থেকে নাটোরের লালপুর উপজেলার শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাইজির আশ্রমে অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী নবান্ন উৎসব। চলমান কমিটির আয়োজনের প্রস্তুতির মধ্যেই আলাদা কমিটি দাবি করে গত ১১ নভেম্বর স্থানীয় উত্তম মন্ডলের নেতৃত্বে এক প্রস্ততি সভা হয় আশ্রমের মধ্যে। দুই পক্ষের এমন কার্যক্রমে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পাশাপাশি নবান্ন উৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর কোন ঘটনা ঘটার শঙ্কায় রয়েছে এলাকাবাসী।
কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার কর্মকার জানান, আশ্রমের প্রধান সেবাইত পরমানন্দ সাধুর স্বাক্ষরিত দাওয়াতপত্র এলাকার বিভিন্ন স্থানে বিলি করা হচ্ছে। আগামী ২২-২৫ নভেম্বর আয়োজিত নবান্ন উৎসব উপলক্ষ্যে চলছে প্রস্ততির কাজ। অথচ উত্তম আশ্রমে এসে প্রধান সেবাইত সাধু পরমানন্দকে হুমকি দেয়া সহ নিজের মনগড়া লোকজন নিয়ে আলাদা কমিটির নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দীর্ঘদিন থেকে চলমান নবান্ন উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার ভক্তবৃন্দ এখানে আসে। আমাদের কমিটি বৈধ, মেয়াদ শেষ হলে স্বাভাবিকভাবেই দায়িত্ব ছেড়ে দেব। উত্তম মন্ডলের কমিটি সম্পূর্ণ অবৈধ, এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে।
অপরদিকে উত্তম মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি কল রিসিভ করেন নি।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ বলেন, দু’পক্ষের বিষয়টি অবগত হয়েছি। নবান্ন উৎসবটি এ এলাকার সকল মানুষের উৎসব, দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ এখানে সমবেত হন। তাই প্রতি বছরের ন্যায় এবারেও উৎসবটি শান্তিপূর্ণ ভাবে যাতে সম্পন্ন হয়, তাই দু’পক্ষকে নিয়ে বসবো।
(এমএইচ/এসপি/নভেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








