জামালপুরে রেলওয়ে ওভারপাস প্রকল্পের নামে ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌরসভার গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজে সহায়তার আশ্বাস দিয়ে মনিরুজ্জামান মনির নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে গেইটপাড় এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী মো. সোহাগ হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ হোসেন জানান, প্রায় এক বছর আগে মনিরুজ্জামান মনির তাকে জানায়—ওভারপাস প্রকল্পের ভূমি অধিগ্রহণের ৬ কোটি টাকা পাইয়ে দিতে হলে বিভিন্ন দপ্তরে ঘুষ দিতে হবে। তার কথায় বিশ্বাস করে বিভিন্ন সময়ে মোট ৩৬ লাখ টাকা তিনি প্রদান করেন।
অভিযোগে তিনি আরও জানান, টাকা নেওয়ার পর থেকে মনির তালবাহানা শুরু করে। ফোনে বারবার কল করলেও তাকে পাওয়া যায় না, দেখা করার কথা বললেও নানা অজুহাতে এড়িয়ে চলে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় একাধিকবার টাকা ফেরতের কথা বললেও কোনো ফল হয়নি।
গত ১৬ নভেম্বর ২০২৫ বিকেলে গেইটপাড়ে নিজের দোকানের সামনে মনিরকে দেখতে পেয়ে সোহাগ তাকে ভেতরে নিয়ে গিয়ে টাকা ফেরত চান। এ সময় মনির ক্ষিপ্ত হয়ে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
হট্টগোল দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ব্যবসায়ী মো. মনোয়ারুল ইসলাম কর্নেল, মিলন খান, শাকিল লস্কর এবং সাজ্জাদ। উপস্থিত ব্যবসায়ীদের সামনে পুরো ঘটনার বর্ণনা দিলে মনির নিজের ছেলেকে সাক্ষী রেখে ১ মাস সময় চান টাকা ফেরতের জন্য।
এ সময় গেইটপাড় এলাকার আরও বেশ কয়েকজন ব্যবসায়ী ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে জানান সোহাগ।
ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টার বিষয়ে সোহাগ অভিযোগ করেন, ঘটনার পর মনির রাজনৈতিক নেতাকর্মীদের মানহানি করার উদ্দেশ্যে এবং বিষয়টি অন্যদিকে নেওয়ার চেষ্টা হিসেবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে নিজেই এক সংবাদ সম্মেলন করেন। তিনি মনিরের বক্তব্যকে “সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন” বলে দাবি করেন।
৩৬ লাখ টাকা উদ্ধারের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন মো. সোহাগ হোসেন। একই সঙ্গে প্রতারণার অভিযোগে মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
(আরআর/এএস/নভেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








