E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা

২০২৫ নভেম্বর ১৮ ১৮:২৯:০২
পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সভা কক্ষে সকল শ্রেণি-পেশা ও রাজনৈতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদার সভাপতিত্বে আলোচনা ও মত বিনিময়ে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো: আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবাদত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো: জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর সুলতানা মাহমুদ, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান প্রমুখ।

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ দিন বীর শহিদদের রাষ্ট্রীয় সম্মান জানাতে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়। এই দিনে সকল সরকারি ও আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করতে হবে। রাতে আলোক সজ্জার ব্যবস্থা করতে হবে বলে জানানো হয় সভায়।

(একে/এসপি/নভেম্বর ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test