কাপাসিয়ার লোহাদী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া লোহাদী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সমাবেশে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মতিউর রহমান মতির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি দলীয় মনোনীত পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
স্কুলের প্রধান শিক্ষক আফরোজা আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় অভিভাবক সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ও কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফ ম মমতাজ উদ্দিন রেনু। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, গিয়াসপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা আলী আকবর, রায়েদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আমরাইদ কারিগরি কলেজের শিক্ষানুরাগী সদস্য সাইফুল ইসলাম বাদল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দড়িমেরুন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মাসুম সরকার প্রমুখ। পরে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ে স্বীকৃতি স্বরূপ তাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নানসহ সকল অতিথিদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নীতিমালা ও নীতিগত সিদ্ধান্ত খুবই জরুরি। শিক্ষার উন্নয়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, যুগোপযোগী ও সুষ্ঠু কারিকুলাম প্রণয়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার প্রয়াত পিতা জীবদ্দশায় উপজেলা ব্যাপী শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। তাঁর পরিকল্পনার অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দেয়ার আহব্বান জানান তিনি।
তিনি বলেন, ইতিমধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। ভবিষ্যতে তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা ও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আসম হান্নান শাহ্'র দীর্ঘ বর্ণাঢ্য জীবনীর উপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নাটিকা মঞ্চস্থ করে। পরে প্রধান অতিথি তাদের পুরস্কৃত করেন।
(এসকেডি/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








